মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ছেলেদের মাথায় বেশি টাক পড়ে কেন?

প্রতিনিধির নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : December 21, 2024
ছেলেদের মাথায় বেশি টাক পড়ে কেন?

টাক বলতে চুলের অভাবকে বোঝায়, বিশেষ করে মাথার তালুর চুল। মাথার চুল ক্রমাগত হালকা হয়ে যাওয়ার মাধ্যমে সাধারণত টাক হওয়া প্রকাশ পায়। পুরুষের ক্ষেত্রে এটি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা ‘পুরুষের টাক’ নামে পরিচিত। পুরুষদের এই সমস্যা একটু বেশি দেখা দেয়। আর এই টাকের কারণে অনেকে তাদের ‘টেকো’ বলে।

তবে সম্প্রতি যুক্তরাজ্যের একটি আদালত বলেছে মাথায় চুল না থাকায় পুরুষদের ‘টেকো’ বলে ডাকা যৌন হয়রানির শামিল। এমনকি, পুরুষদের টাক নিয়ে মন্তব্য করা আর নারীদের স্তন সম্পর্কে কথা বলা সমান বলে রায় দিয়েছেন আদালত। সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের বেশি টাক পড়ে। কিন্তু এর নেপথ্যে কারণটা কী, সেটা অনেকেই জানেন না।

চুল পড়ার সমস্যা নিয়ে অনেকেই নাজেহাল। নারী-পুরুষ উভয়ই কমবেশি এই সমস্যায় ভুগে থাকেন। প্রতিদিন গড়ে ৫০ থেকে ১০০টি চুল এমনিতেই পড়ে। তবে অতিরিক্ত মাত্রায় চুল পড়লে সেটা কিন্তু চিন্তার বিষয় হতে পারে।

ছেলেদের ক্ষেত্রে ছোট থেকে বড় হতে হতে, মানে শৈশব থেকে কিশোর বা তরুণ বয়সের শুরুতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের পরিমাণ বাড়তে থাকে। আবার ছেলেদেরই একটা বয়সের পর চুল ওঠার পরিমাণও বাড়তে শুরু করে। ধীরে ধীরে টাকও পড়ে যায়। ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে বেশি চুল পড়ে মাথার সামনের দিক থেকে। তবে প্রথমে মাথার দুপাশ থেকে চুল ঝরতে শুরু করে।

মেয়েদের তুলনায় ছেলেদের বেশি চুল পড়ার কারণ

এন্ড্রোজেন হরমোনের কারণে মূলত ছেলেদের চুল পড়ার সমস্যা বেশি দেখা যায়। পুরুষের প্রজনন ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হরমোন।

মেয়েদের শরীরে এই হরমোনের উপস্থিতি নেই বলেই মেয়েদের তুলনায় ছেলেদের বেশি চুল পড়ে। হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল ঝরার পাশাপাশি বংশগত কারণেও চুল উঠতে পারে। অল্প বয়সেই টাক পড়ে গিয়েছে মানে বংশে কারো চুল ওঠার প্রবল সমস্যা ছিল এবং আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর