মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

প্রতিনিধির নাম / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : December 24, 2024
ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

নিজস্ব প্রতিবেদক : 

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু বিষয়ক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ১২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুবরণকারী ব্যক্তিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন থেকে ৬৪ জন, ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৪৯১ জন, যার মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এ পর্যন্ত ডেঙ্গুতে ৫৬৫ জন মারা গেছেন, যার মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।

২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকার ধারণ করে, বিশেষত জুন মাস থেকে। গত বছর (২০২২) দেশে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২০২৩ সালে, ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মারা যান, যা দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গু জ্বরে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

আগের বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপের তীব্রতা কম ছিল, তবে ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে ডেঙ্গুর প্রকোপ কম থাকলেও, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১০৫ জন মারা যান। ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ২৮১ জন মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর