মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেভাবে ক্যাস্টর অয়েল মাখলে গজাবে নতুন চুল

প্রতিনিধির নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : December 24, 2024
যেভাবে ক্যাস্টর অয়েল মাখলে গজাবে নতুন চুল

এতদিন পর্যন্ত শুনে এসেছেন ক্যাস্টর অয়েল মাখলে মাথায় নতুন চুল গজায়। সেই আশায় প্রায়ই মাথায় তেল মাখেন। কিন্তু তেল মাখার পরই গুচ্ছের চুল হাতে উঠে আসছে। সমস্যাটা কোথায় হচ্ছে বলুন তো?

চুল নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেত্রে বেশির ভাগই বুঝতে পারেন না, কোন তেল কতটা পরিমাণে নেওয়া দরকার। তাই উপরকারের বদলে চুল পড়ার পরিমাণ বেড়ে যাওয়া স্বাভাবিক। ক্যাস্টর অয়েল খুব ঘন। তাই পাতলা চুলে এই তেল মাখলে সমস্যা হতে পারে। আবার কারও মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে বেশি ক্যাস্টর অয়েল না মাখাই ভাল।

তারা বলছেন, মাথার ত্বক এবং চুলের ধরন বুঝে তেলের অনুপাত নির্ধারণ করতে হয়। যেমন, চুল খুব ঘন এবং মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হলে ২:১ এই অনুপাতে ক্যাস্টর অয়েল এবং নারকেল তেল মেশানো যেতে পারে। আবার কারও চুল খুব পাতলা এবং মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে বিষয়টা উল্টে দিতে হবে। অর্থাৎ, নারকেল তেল এবং ক্যাস্টর অয়েলের অনুপাত হবে ২:১। চলুন জেনে নেই এই তেলের সঠিক ব্যবহারবিধি।

১) প্রথমে ছোট একটি পাত্রে অল্প পরিমাণে ক্যাস্টর অয়েল নিন। তার সঙ্গে মিশিয়ে নিন ভাল মানের নারকেল তেল। চাইলে অলিভ অয়েলও মেশাতে পারেন।

২) মাথার ত্বক এবং চুলের ধরন বুঝে তেলের অনুপাত ঠিক করে নিন। এবার ওই তেল হালকা গরম করে মাথার তালুতে মেখে ফেলুন।

৩) গায়ের জোরে ঘষার প্রয়োজন নেই। হালকা হাতে মিনিট দশেক মাসাজ করুন। তাতে রক্ত সঞ্চালন ভাল হয়। চুলের ফলিকলে পুষ্টি পৌঁছায়।

৪) ডগা ফাটার সমস্যা থাকলে কোনো মতেই চুল লম্বায় বাড়বে না। ক্যাস্টর অয়েল কিন্তু এই ধরনের সমস্যা সহজেই দূর করতে পারে।

৫) এবার অন্তত আধ ঘণ্টা মাথায় তেল মেখে ওইভাবে রেখে দিতে হবে। চাইলে সারারাতও রেখে দেওয়া যায়। এ ক্ষেত্রেও ওই সূত্রটি প্রযোজ্য। মাথার ত্বকে সারা রাত তেল রাখবেন কি না, তা মাথার ত্বক এবং চুলের ধরন বুঝে স্থির করতে হবে।

৬) নির্দিষ্ট সময় পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। চুলের আর্দ্রতা বজায় রাখতে হলে কন্ডিশনার ব্যবহার করাও জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর