মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতের সকালে করলার রস কেন খাবেন

প্রতিনিধির নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : December 24, 2024
শীতের সকালে করলার রস কেন খাবেন

শীতকালে খাওয়া দাওয়া বেশি হয়। এসময় পিঠা-পায়েস-বিরিয়ানিসহ নানা মজাদার খাবার পাতে থাকে। তাছাড়া বিয়ে-জন্মদিন-বিবাহবার্ষিকীর দাওয়াত তো আছেই। এত ভুরিভোজের পর অনেকের রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। অনেকের ওজন বেড়ে যায়। আবার শরীরে অনেক বিষাক্ত পদার্থ প্রবেশ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

শীতে সুস্থ থাকতে তাই রোজ সকালে করলার রস খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। কেননা করলায় রয়েছে ভিটামিন এ, বি, সি এবং ই। এ ছাড়া জিঙ্ক, পটাশিয়ামের মতো খনিজও রয়েছে এই সবজিতে। রোগ প্রতিরোধ থেকে ডায়াবিটিস নিয়ন্ত্রণ— করলার গুণে সবই সম্ভব। খেতে খারাপ লাগলেও করলার রস কিন্তু শরীরের জন্য উপকারী।

করলার রস খেলে যেসব সমস্যা দূর হবে

• শীতের সময় গুড়ের মিষ্টি, পিঠাপুলি এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়ে থাকে। এ সময় যদি সকালে এক গ্লাস করলার রস খাওয়া যায়, তাহলে রক্তে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

• শরীরের সব দূষিত পদার্থও বের করে দেয় করলার রস। সকালে এক গ্লাস করলার রস খেলে রক্ত পরিষ্কার হয়।

• করলার রস হজমশক্তিও বাড়ায়। রোজ সকালে করলার রস খেলে পেট পরিষ্কার থাকে। ক্ষুধা বাড়ে। বাড়ে বিপাকহার।

• বিভিন্ন গবেষণায় দেখা গেছে, করলার রসে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলো ক্যানসার প্রতিরোধক হিসাবে কাজ করে। করলার বীজ থেকে নিষ্কাশিত তেল স্তন, লিভার এবং কোলন ক্যানসার প্রতিরোধে বিশেষভাবে কার্যকরী।

যেভাবে বানাবেন

দু’টি করলা ছোট ছোট টুকরো করে কেটে নিন। সব বীজ ছাড়িয়ে করলার টুকরোগুলো একটি ব্লেন্ডারে দিয়ে দিন। এক কাপ পানি, এক চিমটি বিট লবণ, গোলমরিচ, হলুদ ও আদাবাটা দিন। খাওয়ার আগে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেয়ে নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর