মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিপাহ ভাইরাস থেকে বাঁচতে খেজুরের রস যেভাবে খাবেন

প্রতিনিধির নাম / ২৪২ বার দেখা হয়েছে
আপডেট : December 30, 2024
নিপাহ ভাইরাস থেকে বাঁচতে খেজুরের রস যেভাবে খাবেন

এই সময় গ্রাম অঞ্চলের খুব পরিচিত একটি খাবার খেজুরের রস। অনেকেই আছেন শীতের সকালে খেজুরের গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে ঢকঢক করে খেয়ে নেন। একই রকম ভাবে এই রস দিয়ে পিঠা, পায়েস বানানো হয়।

তবে জানেন কি, কাঁচা খেজুরের রস থেকে নিপাহ ভাইরাস সংক্রমণ হতে পারে। নিপাহ ভাইরাস একটি জুনোটিক ভাইরাস, এটি পশুর মাধ্যমেই ছড়ায়। তবে সাধারণত এই ভাইরাস বাদুড় আর শূকরের মাধ্যমে ছড়ায়। আমাদের দেশে বাদুড়ের মাধ্যমেই ছড়ায়। প্রাকৃতিকভাবেই বাঁদুড়ের দেহে নিপাহ ভাইরাস থাকে। কিন্তু তারা নিজেরা আক্রান্ত হয় না। যদি কোনোভাবে মানুষের মধ্যে আসে এই ভাইরাস তখনই মানুষ আক্রান্ত হয়।

খেজুর গাছে যখন রস সংগ্রহের জন্য হাঁড়ি বাঁধা হয় তখন অনেক সময় বাদুড় বা এ জাতীয় প্রাণী হাঁড়িতে মুখ দেয়। বাদুড়ের লালার মাধ্যমে নিপাহ ভাইরাস রসে প্রবেশ করে। আবার হাঁড়ির গায়েও লেগে থাকে। আর এর মাধ্যমে খেজুরের রস দূষিত হয়। পরে কেউ এই রস কাঁচা পান করলে ভাইরাস তাঁর শরীরে প্রবেশ করে।

তাহলে কীভাবে পান করবেন?

  • গাছ থেকে হাঁড়ি নামিয়েই খেয়ে নিবেন না। নিপাহ ভাইরাস থেকে বাঁচতে রস জ্বাল দিয়ে খেতে হবে। এতে এর মধ্যকার ভাইরাস মরে যায়। তাই ভালো করে স্ফুটনাংকের ওপর জ্বাল দিতে হবে এবং ঠান্ডা করে খেতে হবে।
  • খেজুরের রস দিয়ে গুড়ও বানানো হয়। রস গুড় করা হলে তখন আর ভাইরাস থাকে না। তাই খেজুরের গুড় খাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর