সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেভাবে ঘি ব্যবহার করলে ত্বকের শুষ্কতা দূর হয়

প্রতিনিধির নাম / ২৬৯ বার দেখা হয়েছে
আপডেট : December 30, 2024
যেভাবে ঘি ব্যবহার করলে ত্বকের শুষ্কতা দূর হয়

দুধের স্বর থেকে তৈরি করা হয় ঘি। রূপচর্চার ঘি-এর ব্যবহার অতি প্রাচীন। আজও এর গুরুত্ব কমেনি। যারা কেনা প্রসাধনীতে আস্থা রাখতে পারেন না তারা রূপচর্চায় ঘি ব্যবহার করতে পারেন।

শুষ্ক ত্বকের পরিচর্যা: শীতকালে বাতাসে আদ্রতা কম থাকে। এ জন্য ত্বক দ্রুত শুকিয়ে যায়। তাতে ত্বকের ধরণ যাইহোক না কেন ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন হয়। এই সময় ত্বকের যত্নে সামান্য পরিমাণ ঘি নিয়ে হাত, পা, কনুই ও হাঁটুতে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করে নিতে পারেন। এতে শুষ্কতা দূর হবে।

ঠোঁটের যত্নে: আমাদের শরীরের খুব স্পর্শকাতর একটি অংশ ঠোঁট। শীতে ঠোঁট ফেটে যেতে পারে। এর কোমলতা হারিয়ে যেতে পারে। ঠোঁটের যত্নে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আঙুল সামান্য পরিমাণ ঘি নিয়ে ঠোঁটে বৃত্তাকারে মালিশ করে নিতে পারেন। এরপর সকালে পরিষ্কার পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলতে হবে। এই অভ্যাস আপনার ঠোঁট নরম ও কামল রাখতে পারে।

ময়শ্চারাইজার: কাঁচা দুধের সঙ্গে একটু বেসন আর অল্প ঘি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে মালিশ ১৫ মিনিটের মতো ম্যাসাজ করলে ত্বক ময়শ্চারাইজিং হবে আবার ত্বক আর্দ্রতা ও উজ্জ্বলতাও খুঁজে পাবে।

বলিরেখা কমাতে: ঘি-তে রয়েছে ভিটামিন ই। এই উপাদান ত্বকে পুষ্টি জোগাতে পারে। বিশেষ করে চোখ ও কপালের বলিরেখা দূর করতে ঘি-এর জুড়ি নেই। চোখের ক্লান্তিও দূর করতে পারে ঘি।

গোড়ালির যত্নে: শীতে অনেকের পা ফেটে যায়। ফাটা পা থেকে অনেক সময় রক্ত ঝরতে পারে এবং সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। পায়ের ফাটাভাব দূর করতে প্রতি রাতে ঘুমানোর আগে গোড়ালিতে ঘি মেখে নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর