সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে কাশি ও গলাব্যথা সারবে যে উপাদানে

প্রতিনিধির নাম / ২৫৫ বার দেখা হয়েছে
আপডেট : December 30, 2024
শীতে কাশি ও গলাব্যথা সারবে যে উপাদানে

শীতকাল আসতেই ছোট-বড় কমবেশি সবাই সর্দি-কাশি ও গলাব্যথায় ভুগেন। জীবাণু অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে শীতেকালে। এ ধরনের জীবাণু গলাব্যথা গলা খুসখুসের মতো সমস্যা তৈরি করতে পারে।

তাই এ সমস্যা সমাধানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণের পাশাপাশি কয়েকটি উপাদানের মাধ্যমে ঘরোয়া উপায়েই সারাতে পারবেন এ সমস্যা। চলুন জেনে নেয়া যাক করণীয়-

হলুদ দুধ

হলুদ দুধের স্বাস্থ্য উপকারিতা অনেক। হলুদে থাকা নানা অ্যান্টি অক্সিডেন্ট যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে। তাই গলাব্যথা ও গলার খুসখসেভাব দূর করে হলুদ। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে গরম দুধের সঙ্গে সামান্য কাঁচা হলুদ খেয়ে নিন।

লবণ পানি

গলাব্যথা বা গলা খুসখুসের সমস্যা সমাধানে লবণ পানি খুবই কার্যকরী। দু’দিন তিনবেলা করে লবণ পানি গার্গল করলেও খুব দ্রুত সেরে যাবে গলাব্যথা।

আদা চা

গলা ব্যথার সমস্যায় আদা চা খুবই উপকারী। আদায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট দ্রুত সারায় গলার যে কোনো সমস্যা। এছাড়া চায়ে থাকে নানা উপকারী উপাদান বহু সমস্যার করতে পারে সমাধান।

আদা, গুড় ও জোয়ান

সর্দি, কাশি, গলা ব্যথা ও গলার খুসখুসে ভাব দূর করতে আদা, গুড় ও জোয়ান হতে পারে দারুণ উপকারী। এজন্য সামান্য গুড়ের সঙ্গে মিশিয়ে নিন আদা কুচি ও জোয়ান। দেখবেন সেরে যাবে গলার সব সমস্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর