এই সময় গ্রাম অঞ্চলের খুব পরিচিত একটি খাবার খেজুরের রস। অনেকেই আছেন শীতের সকালে খেজুরের গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে ঢকঢক করে খেয়ে নেন। একই রকম ভাবে এই রস দিয়ে পিঠা, পায়েস বানানো হয়।
তবে জানেন কি, কাঁচা খেজুরের রস থেকে নিপাহ ভাইরাস সংক্রমণ হতে পারে। নিপাহ ভাইরাস একটি জুনোটিক ভাইরাস, এটি পশুর মাধ্যমেই ছড়ায়। তবে সাধারণত এই ভাইরাস বাদুড় আর শূকরের মাধ্যমে ছড়ায়। আমাদের দেশে বাদুড়ের মাধ্যমেই ছড়ায়। প্রাকৃতিকভাবেই বাঁদুড়ের দেহে নিপাহ ভাইরাস থাকে। কিন্তু তারা নিজেরা আক্রান্ত হয় না। যদি কোনোভাবে মানুষের মধ্যে আসে এই ভাইরাস তখনই মানুষ আক্রান্ত হয়।
খেজুর গাছে যখন রস সংগ্রহের জন্য হাঁড়ি বাঁধা হয় তখন অনেক সময় বাদুড় বা এ জাতীয় প্রাণী হাঁড়িতে মুখ দেয়। বাদুড়ের লালার মাধ্যমে নিপাহ ভাইরাস রসে প্রবেশ করে। আবার হাঁড়ির গায়েও লেগে থাকে। আর এর মাধ্যমে খেজুরের রস দূষিত হয়। পরে কেউ এই রস কাঁচা পান করলে ভাইরাস তাঁর শরীরে প্রবেশ করে।
তাহলে কীভাবে পান করবেন?