মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতের সকালে কী খাবেন?

প্রতিনিধির নাম / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : January 1, 2025
শীতের সকালে কী খাবেন?

প্রকৃতিতে রাজত্ব চালাচ্ছে শীত। এসময় ত্বক হয়ে যায় রুক্ষ, নিষ্প্রাণ। নানা স্বাস্থ্য জটিলতা হয় সঙ্গী। তাই শীতের দিনে শরীরের বাড়তি যত্ন প্রয়োজন। সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এসময় খাবারদাবারের ব্যাপারে সচেতন হতে হবে।

শীতের সকালে কী খাবেন? চলুন জেনে নিই-

পানীয়

শীতের সকালে হালকা কুসুম গরম পানি পান করুন। খাবারের তালিকায় রাখতে পারেন ডাবের পানি, ফলের রসও। সকালের পাতে রাখুন বিভিন্ন ধরনের স্যুপ, গরম দুধ, দুধ ছাড়া চা ইত্যাদি। এছাড়াও তিন-চার ফোঁটা লেবুর রস হালকা গরম পানিতে মিশিয়ে খেতে পারেন। এটি অ্যান্টি অক্সিডেন্টেরও কাজ করবে।

সবজি

শীতের রোগবালাই দূর করতে মূলজাতীয় সবজি ভালো কার্যকর। খাদ্যতালিকায় রাখুন বিট, মিষ্টি আলু, গাজর, শালগমের মতো সবজিগুলো। এগুলো আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। এসব সবজিতে থাকা ভিটামিন ও নানা পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতের সময় বেশি করে পালংশাক খান। এটি ত্বক ও চুলের জন্য উপকারী। অতিরিক্ত ওজনও কমায়। শীতে আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এই শাক।

ফল

শীতের দিনে বেশি করে টকজাতীয় ফল খেতে পারেন। কমলা, বরই, পেয়ারা ভিটামিন সি এর দারুণ উৎস হতে পারে।

ফ্যাটি অ্যাসিড

ত্বক ভালো রাখতে শীতের খাদ্যতালিকায় রাখুন ফ্যাটি এসিড। বাদাম, মাছ এমন খাবারগুলো বেশি করে খান। মেনে চলুন ব্যালেন্সড ডায়েট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর