মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গোলাপি না সাদা, শরীরের জন্য কোন পেয়ারা উপকারী?

প্রতিনিধির নাম / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : January 2, 2025
গোলাপি না সাদা, শরীরের জন্য কোন পেয়ারা উপকারী?

পেয়ারা শরীরে জন্য খুবই উপকারী একটি ফল। বেশিরভাগ পেয়ারার বাইরের অংশ সবুজ হলেও ভিতরটি সাদা রঙের। আবার কিছু কিছু পেয়ারা আছে যেগুলোর ভিতরটা গোলাপি।

দেখতে এক রকম হলেও দু’ধরনের পেয়ারার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। লাল, গোলাপি রঙের পেয়ারার মধ্যে ‘লাইকোপেন’নামক এক ধরনের উপাদান আছে যা সাধারণ পেয়ারায় নেই। এই লাইকোপেন’আসলে বিটা-ক্যারোটিন। অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ গোলাপি বা লাল পেয়ারা হৃৎপিণ্ড এবং ত্বকের জন্য ভালো। অন্যদিকে সাদা পেয়ারায় লাইকোপেন না থাকলেও ভিটামিন সি এবং ফাইবারের পরিমাণ বেশি।

শুধু পুষ্টিগুণ নয়, স্বাদের দিক থেকেও দু’টি পেয়ারা আলাদা। সাদা পেয়ারা খেতে কিছুটা কষ্টা ধরনের। তবে গোলাপি পেয়ারা সাধারণত মিষ্টি হয়। বেশির ভাগ বাজারে যে পেয়ারাটি পাওয়া যায়, সেটি একটু শক্ত প্রকৃতির হয়, পাকলে তা নরম হতে পারে। কিন্তু গোলাপি পেয়ারাটি কাঁচা অবস্থাতেই নরম প্রকৃতির।

পেয়ারা না কেটে গোলাপি না সাদা, বুঝবেন কী করে?

বাইরে থেকে দেখলে পেয়ারা গোলাপি না সাদা তা সহজে বোঝা যায় না। তবে কিছু বিষয় জানা থাকলে সহজেই চেনা যায়। যেমন, সাদা পেয়ারার বাইরের অংশটি সাধারণত গাঢ় সবুজ রঙের হয়। পাকলে তা হলদে রং ধারণ করে। কিন্তু যে পেয়ারার ভিতরের অংশটি লাল বা গোলাপি, সেটির বাইরের অংশটি সাধারণত কাঁচা অবস্থাতেই হলদেটে সবুজ ধরনের হয়। পাকলে তা পুরোপুরি হলুদ রঙের হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর