বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে পরিশ্রম ছাড়াই ওজন কমানোর উপায়

প্রতিনিধির নাম / ৩৬৫ বার দেখা হয়েছে
আপডেট : January 2, 2025
শীতে পরিশ্রম ছাড়াই ওজন কমানোর উপায়

নতুন বছর যারা ওজন কমিয়ে, মেদ ঝরিয়ে ফিট হতে চান, তারা শুরু থেকেই সচেতন হোন। শীতে খাওয়া দাওয়া বেশি হওয়ার কারণে ওজন বেড়ে যায়। এসময় জিমে যাওয়াও হয়ে উঠে না। তাই ওজন ও ভুঁড়ি কমাতে কিছু নিয়ম মানতে পারেন। এতে জিমে না গিয়েও পরিশ্রম ছাড়াই ফিট থাকতে পারবেন।

জিমে না গিয়েও যেভাবে ফিট থাকবেন

• ওজন ও ভুঁড়ি কমাতে ডায়েট থেকে চিনি বা মিষ্টি একেবারেই বাদ দিন। ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ হল শর্করা। ডায়েটে শর্করার মাত্রা কমিয়ে আনুন। এতে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। সকালে চিনি দেওয়া দুধ চা, দুপুরে খাওয়ার পর মিষ্টিমুখ, রাত জেগে সিনেমা দেখার সময় কেক, চকোলেট খাওয়া— এই সব অভ্যাস বন্ধ করুন।

• ডায়েটে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি রাখুন। খাবারে ফাইবারের পরিমাণ বাড়ালে হজমপ্রক্রিয়া ভালো হয়। খাবার ভালোভাবে হজম হলে শরীরে মেদ কম জমে। ডায়েটে কার্বোহাইড্রেট আর ফ্যাটের মাত্রা কমিয়ে বেশি করে প্রোটিন রাখুন।

• মানসিক চাপের কারণেও ওজন বেড়ে যায়। তাই ওজন ও ভুঁড়ি কমাতে মানসিকভাবে চাপমুক্ত থাকতে হবে। এজন্য রাতে ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। রাত জাগার অভ্যাস থাকলে তা বাদ দিন।

• ওজন কমাতে অনেকে সকালে খাবার খান না। এটা ঠিক নয়। নিয়ম করে সকালের খাবার খেতে হবে। সারা দিন অল্প করে খাবার বার বার খাওয়ার অভ্যাস করুন। রাতের খাবার ৮টার আগে সেরে ফেলুন। রাতের খাবার খাওয়ার অন্তত দুই থেকে তিন ঘণ্টা পর ঘুমাতে যান।

• ওজন বাড়লে শরীরে অনেক রোগ বাসা বাঁধতে শুরু করে। তাই ফিট থাকতে ডায়েটে পরিবর্তন আনার পাশাপাশি নিয়ম করে শরীরচর্চা করতে হবে। এর জন্য যে জিমে যেতে হবে তা নয়। জিমে গিয়ে ঘাম ঝরাতে না চাইলে বাসায় শরীরচর্চা করুন। সকালে শরীরচর্চার জন্য আধা ঘণ্টা সময় বরাদ্দ রাখুন। কার্ডিয়ো ব্যায়াম করুন। নিয়ম করে হাঁটাহাঁটি, সাইক্লিং, জগিংও করতে পারেন। ওজন কমাতে যোগাসনেও ভরসা রাখতে পারেন। শরীর যত সচল থাকবে, হজম প্রক্রিয়াও ততই ভালো হবে, ওজনও নিয়ন্ত্রণে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর