মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গরম চায়ে মুখ পুড়লে সঙ্গে সঙ্গে কী করবেন

প্রতিনিধির নাম / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট : January 3, 2025
গরম চায়ে মুখ পুড়লে সঙ্গে সঙ্গে কী করবেন

শীতে উষ্ণতা পেতে গরম চায়ে চুমুক দেওয়া হয়। শীতের সকালে কিংবা সন্ধ্যায় গরম চা খেয়ে শরীরকে তাজা করেন অনেকেই। চা বা কফি পান করাও বেড়ে যায় এই সময়। গরম চা বা কফিতে চুমুক দিতে গিয়ে জিভ, ঠোঁট বা মুখের ভিতরের অংশ অল্প পুড়ে যাওয়ার অভিজ্ঞতাও হয়। এই অভিজ্ঞতা বেশ অস্বস্তিকর। কারণ মুখের ভেতরের অংশ পুড়ে গেলে অন্যান্য খাবারের স্বাদও নষ্ট হয়। তাই গরম চা বা কফি পানে মুখ পুড়ে গেলে কিছু উপায় জেনে রাখুন।

· গরম চা কিংবা কফি খেতে গিয়ে জিভ বা মুখের ভিতরের অংশ পুড়ে গেলে সঙ্গে সঙ্গে আরাম পেতে ঠান্ডা পানি পান করুন। পুড়ে যাওয়া অংশে বরফের টুকরো ঘষে নিন।

· চা কিংবা কফি খেতে গিয়ে জিভ পুড়ে গেলে সামান্য লবণ মেশানো পানি দিয়ে কুলকুচি করে নিন। এতে আরামবোধ করবেন। মুখের ভেতরের ক্ষতও ভালো হয়ে যাবে। আবার মুখের যে অংশ পুড়ে গেছে, সেখানে ইনফেকশনের প্রবণতাও কমে যাবে।

· জিভ পুড়ে গেলে সেই অংশে অ্যালোভেরা জেলও লাগিয়ে নিতে পারেন। মুখের জিভ, ঠোট বা ভেতরের যেকোনও স্থানের জ্বালাভাব কমাবে অ্যালোভেরা জেল।

· এছাড়াও গরম তাপে জিভ কিংবা মুখের ভিতরের অংশ পুড়ে গেলে সেই অংশে মধু লাগিয়ে নিন। এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ রয়েছে। যা জ্বালাভাব কমাবে। ক্ষতস্থান দ্রুত শুকিয়েও যাবে।

· গরম চায়ে জিভ কিংবা মুখের ভিতরের অংশ পুড়ে গেলে পানি খেতেও কষ্ট হয়। সেক্ষেত্রে ঠান্ডা দুধ কিংবা দই খেতে পারেন। আরাম মিলবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর