সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে ত্বকের যত্নে মধু ব্যবহারের তিন নিয়ম

প্রতিনিধির নাম / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট : January 5, 2025
শীতে ত্বকের যত্নে মধু ব্যবহারের তিন নিয়ম

শীতে ত্বকের যত্নে যারা প্রাকৃতিক উপাদানে ভরসা রাখতে চান তাদের জন্য সবচেয়ে ভালো উপাদান হতে পারে মধু। লাইফ স্টাইল বিষয়ক ম্যাগাজিন ভোগের তথ্য, আপনি যদি আপনার ত্বকে মধু লাগাতে চান, তাহলে তা করার সর্বোত্তম উপায় হলো পরিষ্কার, শুষ্ক ত্বকে পাতলা করে মধু লাগিয়ে নেওয়া। ত্বকে মধু প্রয়োগ করে ১৫-২০ মিনিটের বেশি রাখা যাবে না। শেষে কুসুম গরম পানিতে ত্বক ধুয়ে ফেলতে হবে। এতো গেলো ত্বকে মধু প্রয়োগ করা উপায়। এবার জেনে নিন মধুর প্যাক তৈরি ও ব্যবহারের নিয়ম।

মধু-দারচিনির প্যাক: দুই উপকরণই ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এক চামচ মধুর সঙ্গে সামান্য দারচিনি গুঁড়া মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকের খসখসে ভাব দূর হয়ে যাবে

মধু-ওটমিল: শীতে ত্বক স্ক্রাবিং খুব জরুরি। বিশেষ করে সপ্তাহে একদিন ত্বকের স্ক্রাবিং দরকার হয়। এজন্য মধু, ওটমিল এবং চিনিগুঁড়া মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এরপর মিশ্রণটি ত্বকে মেখে ১৫ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। এতে ত্বকে জমে থাকা মরা কোষ একেবারে উধাও হয়ে যাবে। সেই সঙ্গে ত্বক হবে মোলায়েম।

মধু-লেবুর রস: ত্বকের যত্নে দারুণ একটি প্যাক হতে পারে মধু ও লেবুর রস। লেবুর রসে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। এসব উপাদান ত্বকে ঔজ্জ্বল্য বাড়িয়ে দেয়। এর সঙ্গে মধু ত্বকে জোগায় আর্দ্রতা। এই দুই উপকরণ একসঙ্গে মেখে ১৫ মিনিটের মতো অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক ঝকঝকে হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর