সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে ফেটেছে ঠোঁট, করণীয় কী

প্রতিনিধির নাম / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট : January 5, 2025
শীতে ফেটেছে ঠোঁট, করণীয় কী

শীতকালে ঠোঁট ফাটা স্বাভাবিক ঘটনা। জাঁকিয়ে শীত পড়ার সঙ্গে সবার ঠোঁটও ফেটে চৌচির। ঠোঁট আমাদের শরীরের অন্যতম স্পর্শকাতর অঙ্গ। ফলে যত্নে না রাখলে ঠোঁটের চামড়া অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। আবার ফাটা প্রতিরোধ করতে বারবার জিহবা দিয়ে ভেজানোর ফলে ঠোঁট আরও দ্রুত পানিশূন্য হয়।

এ ছাড়া শীতকালে বাতাসের আর্দ্রতার অভাবে ঠোঁটের কালচে ভাবও প্রকট হয়ে ওঠে। এর বাইরে পুষ্টিহীনতা ও ভিটামিনের অভাব, প্রখর সূর্যতাপ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, থাইরয়েডের সমস্যা প্রভৃতি কারণেও ঠোঁটের চামড়া ফাটে।

জেনে নিন কীভাবে শীতকালে ফাটা ঠোঁটের যত্ন নেবেন।

গ্লিসারিন

ত্বকের যত্নে গ্লিসারিন অনেকেই ব্যবহার করেন। তবে গ্লিসারিন ঠোঁটেও ব্যবহার করতে পারেন। গ্লিসারিনের সঙ্গে অল্প অলিভ অয়েল আর মধু মিশিয়ে ঠোঁটে মাখলে তা ময়েশ্চারাইজারের কাজ করবে।

ম্যাসাজ

প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে আমন্ড বা তিলের তেল দিয়ে অন্তত পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এই তেলে থাকা নানা স্বাস্থ্যকর উপাদান ভেতর থেকে ঠোঁটের যত্ন নেয়। নিয়মিত এই তেল ব্যবহারে ঠোঁটের কালচে দাগ কমে আসবে। জোজোবা অয়েল, শিয়া বাটার, গ্লিসারিন, নারকেল তেলও ঠোঁটকে সুন্দর ও মসৃণ রাখতে সাহায্য করে শীতে।

গোলাপের পাঁপড়ি

গোলাপের মতো কোমল ঠোঁট পেতে চাইলে গোলাপের পাঁপড়িই ব্যবহার করতে পারেন। এটি ঠোঁটে গোলাপি ভাব আনতে সাহায্য করে। দুধের মধ্যে পাঁপড়ি রেখে তাতে মধু ও গ্লিসারিন মিশিয়ে বেটে নিন। এই পেস্ট আপনার ঠোঁটের উপর ১৫ মিনিট রেখে দিন। নিয়মিত ব্যবহারে ঠোঁট হবে কোমল ও মসৃণ।

অ্যালোভেরা

অ্যালোভেরার পাতার ভিতর যে জেল পাওয়া যায়, তা ঠোঁটের জন্য খুবই ভালো। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। বাজার থেকেও অ্যালোভেরা জেল কিনতে পারেন। তবে আসল-নকল যাচাই করে কিনবেন। এই জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন।

সানস্ক্রিন

ঠোঁট যেন সব সময় ভেজা থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সারা দিনই কিছুক্ষণ পরপর লিপবাম বা ভ্যাসলিন-জাতীয় ময়েশ্চারাইজার লাগিয়ে রাখতে হবে। বাইরে বেরোনোর আগে মুখের পাশাপাশি ঠোঁটেও সানস্ক্রিন দিন। কারণ ত্বকের মতো ঠোঁটকেও সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করতে হবে। এ জন্য যে লিপবাম ব্যবহার করবেন তাতে অবশ্যই যেন এসপিএফ থাকে, তা নিশ্চিত করুন।

ডিহাইড্রেশন

শীতে যেহেতু তৃষ্ণা পায় না, ফলে দেহে পানির অভাব দেখা দিতে পারে। আর এই ডিহাইড্রেশনের ফলে শরীরের মতো আমাদের ঠোঁট দুইটিও শুষ্ক হয়ে ওঠে। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। এতে করে ঠোঁটের ত্বকে আর্দ্রতা বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর