সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কাঁচা হলুদ দিয়ে রকমারি মাস্ক তৈরি করবেন যেভাবে

প্রতিনিধির নাম / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : January 6, 2025
কাঁচা হলুদ দিয়ে রকমারি মাস্ক তৈরি করবেন যেভাবে

রূপচর্চায় কাঁচা হলুদের ব্যবহার বহু পুরনো। আগেকার দিনে কাঁচা হলুদ বেটে দুধের সরের সঙ্গে মিশিয়ে মুখে মাখার চল ছিল। আসলে হলুদের গুণ অনেক। এতে রয়েছে কারকিউমিন নামে একটি উপাদান। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর কাঁচা হলুদ শুধু মুখে দীপ্তি ফেরায় না, এতে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ, ফুস্কুড়ির সমস্যাও সমাধান করে।

জেনে নিন হলুদ দিয়ে কীভাবে বানিয়ে নেবেন ত্বকের উপযোগী মাস্ক?

শুষ্ক, সাধারণ ত্বকের জন্য

উপকরণ

কাঁচা হলুদ বাটা-২ টেবিল চামচ

চন্দনগুঁড়া-১ টেবিল চামচ

মধু-১ টেবিল চামচ

দুধ-২ টেবিল চামচ

পদ্ধতি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মাস্কটি মুখে লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে মুখে পানির ঝাপটা দিন। মাস্ক নরম হয়ে যাবে। সেটি তোলার সময় হালকা হাতে মালিশ করুন। তারপর ধুয়ে ফেলুন। শুষ্ক বা সাধারণ ত্বকের জন্য এই মাস্কটি ভালো।

তৈলাক্ত ত্বকের জন্য

উপকরণ

কাঁচা হলুদ বাটা-২ টেবিল চামচ

বেসন-১ টেবিল চামচ

টক দই-১ টেবিল চামচ

পদ্ধতি: তৈলাক্ত ত্বকের জন্য মুখের এই মাস্কটি ভালো। দই, বেসন এবং হলুদ একসঙ্গে মিশিয়ে নিন। তারপর পরিষ্কার মুখে তা মেখে ফেলুন। ১৫ মিনিট মুখে রেখে ধুয়ে নিন।

জেল্লাহীন ত্বকের জন্য

উপকরণ

কাঁচা হলুদ বাটা-২ টেবিল চামচ

ওটস গুঁড়া-১ টেবিল চামচ

দুধ-২টেবিল চামচ

পদ্ধতি: জেল্লাহীন ত্বকের জন্য এই মাস্ক বিশেষ কার্যকর। কাঁচা হলুদ, ওটস গুঁড়া, দুধ একসঙ্গে মিশিয়ে নিন। তারপর তা মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

স্পর্শকাতর ত্বকের জন্য

উপকরণ

কাঁচা হলুদ বাটা-১ টেবিল চামচ

অ্যালোভেরা জেল-১ টেবিল চামচ

পদ্ধতি: দু-টি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। তারপর মুখ ধুয়ে তা মেখে নিন। ত্বক স্পর্শকাতর হলে ১০ মিনিট রেখেই তা ধুয়ে ফেলুন। তবে মাস্কের জন্য সরাসরি অ্যালোভেরার শাঁস ব্যবহার না করে, জেল মাখাই ভালো।

কালচে ভাব দূর করতে

কাঁচা হলুদ বাটা-১ টেবিল চামচ

মুলতানি মাটি-১ টেবিল চামচ

পদ্ধতি: দু-টি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। মেশানোর সময় বেশি শুকনো মনে হলে দু-চামচ গোলাপজল যোগ করতে পারেন। রোদে পোড়া কালচে দাগ তুলতে এই মাস্কটি বিশেষ সহায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর