সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঘাড় ও পিঠ ব্যথা কমার সহজ ৫ উপায়

প্রতিনিধির নাম / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : January 6, 2025
ঘাড় ও পিঠ ব্যথা কমার সহজ ৫ উপায়

শীতকালে ঘাড় ও পিঠ ব্যথার সমস্যায় অনেকেই ভোগেন। আবার কর্মব্যস্ত জীবনে একটানা কাজ করতে গিয়েও এমন কমন একটি সমস্যার সম্মুখীন হন অনেকে। এ সমস্যা থেকে চটজলদি মুক্তি পেতে চাইলে ৫টি উপায় মেনে চলতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, ঘাড় ও পিঠ ব্যথার সমস্যায় যেন পড়তে না হয় সে কারণে কিছু বিষয় মেনে চলা প্রয়োজন। যেমন, একভাবে ৩০ মিনিটের বেশিক্ষণ বসে থাকা ঠিক নয়। টেবিলের ওপর ঝুঁকে কাজ করার অভ্যাসে ঘাড় ও পিঠ ব্যথা হতে পারে। তাই এ অভ্যাস থাকলে এখনই তা এড়িয়ে চলুন।

বিশেষজ্ঞরা আরও বলছেন, দুই হাতে একই ওজনের বস্তা টানুন। এক হাতে বেশি এক হাতে কম ওজন টানলে শরীরের ভারসাম্য নষ্ট হয়। যা ঘাড় ও পিঠ ব্যথার কারণ হয়ে ওঠে। ঘাড় ও পিঠ ব্যথা থেকে বাঁচতে নিয়মিত ব্যায়াম করুন। শক্ত বিছানায় ঘুমাতে চেষ্টা করুন।

এসব সাবধানতা মেনে চলার পরও যদি ঘাড় ও পিঠ ব্যথা শুরু হয় তবে দ্রুত এ সমস্যা থেকে মুক্তি পেতে ৫টি উপায় মেনে চলুন। এগুলো হলো-

১। ঘাড় ও পিঠব্যথা শুরু হলেই প্রথমে মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন।

২। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চাপ দিয়ে পানি ঝড়িয়ে সেই ভেজা হালকা গরম তোয়ালে ঘাড় ও পিঠ ব্যথা স্থানে সেঁক দিন।

৩। সরিষা তেলে রসুন ও কালোজিরা দিয়ে চুলায় গরম করে নিন। কুসুম গরম থাকতেই সে তেল দিয়ে ঘাড় ও পিঠ ব্যথা স্থানে মালিশ করুন।

৪। এরপর পেশীগুলোতে রক্ত চলাচলের জন্য ১ মিনিটের মতো হালকা ব্যায়াম করুন।

৫। সোজা হয়ে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন। এতে করে ঘাড় ও পিঠব্যথা দ্রুত কমতে শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর