মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ড্রাই ফ্রুট্‌স ভিজিয়ে না ভেজে খাওয়া ভালো?

প্রতিনিধির নাম / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : January 9, 2025
ড্রাই ফ্রুট্‌স ভিজিয়ে না ভেজে খাওয়া ভালো?

অনেকেই সকালে খালি পেটে ভেজানো বাদাম, ড্রাই ফ্রুট্‌স খান। কেউ আবার কড়াইয়ে হালকা নেড়ে মুচমুচে ভেজে বিকালের নাশতায় রখতে পছন্দ করেন। ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে নানা ধরনের বাদাম, কিশমিশ, খেজুর, বেরি ইত্যাদি। ভিটামিন, ফাইবার সমৃদ্ধ এসব শুকনো ফল হালকা খিদে মেটাতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়াতে শীতে এই খাবারগুলি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। অনেকেরই প্রশ্ন, কীভাবে খেলে এই ফলগুলো শরীরের উপকারে আসবে?

পুষ্টিবিদদের মতে, শুকনো ফল, বাদাম খেলে যাদের হজমের সমস্যা হয়, তারা ড্রাই ফ্রুটস ভিজিয়ে খাবেন। শুকনো ফল পানিতে ভিজিয়ে রাখলে খোসার মধ্যে থাকা উৎসেচকগুলি সহজে ভেঙে যায়। বাদামগুলিও নরম হয়ে যায়, তা হজম করাও অনেকটা সহজ হয়।

অনেকেই ড্রাই ফ্রুট্‌স, বিশেষ করে বিভিন্ন রকমের বাদাম শুকনো কড়াইয়ে ভেজে খান। নির্দিষ্ট একটি তাপমাত্রায় হালকা ভেজে নিলে ফলের মধ্যে থাকা প্রাকৃতিক তেল সহজে নিঃসৃত হয়। মুচমুচে হলে খেতেও ভালো লাগে।

ড্রাই ফ্রুট্‌স কী ভাবে খেলে উপকার বেশি

ড্রাই ফ্রুট্‌স কে কী ভাবে খাবেন, তা নির্ভর করবে সেই ব্যক্তির হজমশক্তির উপর। আবার, ভেজানো ড্রাই ফ্রুট্‌স বেশি দিন রেখে খাওয়া যায় না। ড্রাই ফ্রুট্‌স যদি বেশি দিন রেখে খেতে হয়, তাহলে শুকনো কড়াইয়ে ভেজে বায়ুরোধী বক্স বা কৌটোয় সংরক্ষণ করা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর