মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মিষ্টি আলু যেভাবে খেলে পাবেন ১০ উপকারিতা

প্রতিনিধির নাম / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : January 10, 2025
মিষ্টি আলু যেভাবে খেলে পাবেন ১০ উপকারিতা

শীতের মৌসুমেই বাজারে পাওয়া যায় মিষ্টি আলু। শুধু নামেই মিষ্টি নয়, এ আলুতে লুকিয়ে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা।

পুষ্টিবিদের মতে, মিষ্টি আলু ডায়েটারি ফাইবার, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, খনিজসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর। এছাড়া মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, মেঙ্গানিজ, অ্যান্টি অক্সিডেন্ট ও মিনারেল।

ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন থেকে জানা যায়, নানা জটিল রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে মিষ্টি আলু। আসুন এক নজরে জেনে নিই, মিষ্টি আলুর উপকারিতা সম্পর্কে-

১। মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রখ করতে পারে। ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে।

২। মিষ্টি আলুতে থাকা ভিটামিন সি শরীরে আয়রন শোষণে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৩। মিষ্টি আলুর ভিটামিন বি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে, বিপাকে কাজ করে।

৪। মিষ্টি আলুতে থাকা পটাশিয়াম হরমোন ভারসাম্য নিয়ন্ত্রণ করে, পেশী ও স্নায়ুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে।

৫। হাড়ের বিকাশে দারুণ কাজ করতে পারে মিষ্ট আলুতে থাকা মেঙ্গানিজ।

৬। নাম মিষ্টি আলু বলে ডায়াবেটিস রোগীরা এ আলু এড়িয়ে যাবেন না। চিকিৎসকরা বলছেন, মিষ্টি আলুতে প্রচুর ফাইবার ও গ্লাসেমিক ইনডেক্স কম থাকায় রক্ত ​​প্রবাহে সুগারের মাত্রা ধীর করে দেয়।

৭। মিষ্টি আলুতে কোনো ফ্যাট বা চর্বি নেই। তাই ওজন নিয়ন্ত্রণে নিয়মিত ডায়েট লিস্টে রাখতে পারেন মিষ্টি আলুকে।

৮। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও দারুণ কাজ করতে পারে মিষ্টি আলু।

৯। মিষ্টি আলুর ফাইবার এবং পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে কাজ করে।

১০। পেট, কিডনি এবং স্তন ক্যানসারের ঝুঁকি কমাতেও কাজ করতে পারে মিষ্টি আলু।

উল্লিখিত উপকারিতাগুলো পেতে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। পুষ্টিবিদরা বরছেন, রান্না করা মিষ্টি আলুর তুলনায় সিদ্ধ মিষ্টি আলুতে বেশি পরিমাণে পুষ্টি উপাদান থাকে। তাই ডায়েট লিস্টে নিয়মিত রাখুন সিদ্ধ মিষ্টি আলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর