সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মৃত্যুর মুখে ফেলতে পারে সুপার ফুড বাদাম

প্রতিনিধির নাম / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : January 10, 2025
মৃত্যুর মুখে ফেলতে পারে সুপার ফুড বাদাম

বাদামে রয়েছে নানামুখী গুণ। এক মুঠো বাদাম যেমন খিদে মেটায়, তেমনি পুষ্টিতে সমৃদ্ধ করে। প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ই, ফাইবার এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় বাদামকে সুপার ফুডও বলা হয়। তবে, এত উপকারী বাদামও মানুষকে মৃত্যুর মুখে নিতে পারে।

তবে, সেটি সবার জন্য প্রযেজ্য নয়। কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যায় ভুগতে থাকা ব্যক্তির জন্য ‘সুপার ফুড’ বাদাম বিষে পরিণত হতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা আছে, অতিরিক্ত বাদাম খেলে তা থেকে অ্যালার্জি বৃদ্ধি পেতে পারে। ত্বকের চুলকানি, শ্বাসকষ্ট এমনকি ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন। ভারতের বিশেষজ্ঞ এক ডাক্তার এমনটিই জানিয়েছেন।

তিনি জানান, বাদামে প্রচুর পরিমাণে ক্যালরি থাকে। আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন, তবে বাদাম আপনার জন্য ক্ষতিকর। ওজন কমার জায়গায় আরও বাড়তে শুরু করবে। অতিরিক্ত পরিমাণে আনস্যাচুরেটেড হলে আপনি ফ্যাট স্ট্রোক, হার্ট অ্যাটাকেও পড়তে পারেন। ভুগতে পারেন হজমজনিত সমস্যায়ও।

তবে গবেষণায় দেখা যায়, যদি নিয়মিত এক বাটি বাদাম খায় তাহলে শরীর চাঙ্গা তো থাকবেই, তার সঙ্গে একাধিক রোগ থেকে মুক্ত থাকবে। কিন্তু, সুপার ফুড খ্যাত এই খাবারটিও অনেকের জন্য একেবারেই বর্জনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর