সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যে সবজির রস মাথায় দিলে চুল গজাবে

প্রতিনিধির নাম / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : January 11, 2025
যে সবজির রস মাথায় দিলে চুল গজাবে

বর্তমান সময়ে সবারই চুল পড়ার সমস্যা রয়েছে। কখনো দেহে পুষ্টির অভাব, কখনো অযত্নের কারণে চুল পড়া বাড়ে। আবার অনেক সময় জিনগত সমস্যার কারণেও চুল পড়ার সমস্যা দেখা দেয়। ছেলেদের ক্ষেত্রে এই সমস্যা খুব স্বাভাবিক।

চুল পড়তে পড়তে টাক উঁকি দেয় মাথায়। এটা কারোই ভালো লাগে না। এই সমস্যা দূর করতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট না করিয়ে টমেটোর সাহায্য নিন।
টমেটোর রস নতুন চুল গজাতে সাহায্য করে

টমেটোর রসের মধ্যে ভিটামিন সি, লাইকোপেন, ভিটামিন এ, বায়োটিন, জিংকের মতো পুষ্টি রয়েছে।

এগুলো চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং চুলের সমস্যা দূর করে। এ ছাড়া টমেটোর রসে কিছু প্রাকৃতিক অ্যাসিড রয়েছে, যা স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। পাশাপাশি খুশকিও দূর করে।
যেভাবে ব্যবহার করবেন

স্ক্যাল্প ম্যাসাজ : ২-৩ চামচ টমেটোর রস নিয়ে স্ক্যাল্পে মালিশ করুন।

সার্কুলার মোশনে মালিশ করবেন। এর পর ৩০ মিনিট অপেক্ষা করুন। হাল্কা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দুই বার টমেটোর রস মাথায় মাখলে উপকার পাবেন। এতেই মাথায় নতুন চুল গজাবে।

টমেটো ও অ্যালোভেরার মাস্ক : ২ চামচ টমেটোর রসের সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এই হেয়ার মাস্ক স্ক্যাল্প ও চুলে ভালো করে লাগিয়ে নিন। এর পর ৪৫ মিনিট অপেক্ষা করুন। অ্যালোভেরা জেল স্ক্যাল্পের প্রদাহ কমিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

টমেটোর রস ও নারকেল তেল : ২ চামচ টমেটোর রসের সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। নারকেল তেল আগে অল্প গরম করে নিন। এ বার মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে মালিশ করুন। এই কাজটা করতে হবে রাতে। মাথায় টমেটোর রস ও নারকেল তেল মালিশ করে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে শ্যাম্পু করে নিন। নারকেল তেল চুলকে পুষ্টি জোগায়। এই মিশ্রণটি সপ্তাহে দুই বার ব্যবহার করলেই দুর্দান্ত ফল পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর