সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্ট্রেস মার্কস দূর করার ঘরোয়া উপায়

প্রতিনিধির নাম / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : January 17, 2025
স্ট্রেস মার্কস দূর করার ঘরোয়া উপায়

অতিরিক্ত ওজন বেড়ে গেলে কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় দেহে ফাটা দাগ দেখা দেয়। যাকে ইংরেজিতে স্ট্রেচ মার্কস বলা হয়। দেহের তলপেট, বাহু, পা, কোমর ইত্যাদি অংশে এই দাগ দেখা দেয়। ওজন কমালেও কিংবা সন্তান জন্ম দেওয়ার পরও এই দাগ রয়ে যায়।

শরীরে স্ট্রেস মার্কস থাকলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। রাতারাতি এই দাগ দূর করা সম্ভব নয়। তবে কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা কাজে লাগালে ধীরে ধীরে ত্বকে ফাটা দাগ মলিন হয়। চলুন জেনে নিই বিস্তারিত-

অ্যালোভেরা জেল

অ্যালোভেরাতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রয়েছে। ত্বকের ওপর নিয়মিত অ্যালোভেরা জেল মাখলে স্ট্রেচ মার্কস ধীরে ধীরে দূর হয়ে যায়। বিশুদ্ধ অ্যালোভেরার শাঁস নিয়ে মিনিট পাঁচেক মালিশ করুন। ২০-৩০ মিনিট রেখে এরপর ধুয়ে ফেলুন।

নারকেল তেল

ত্বকের যেকোনো সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে নারকেল তেল। একাধিক গবেষণা অনুযায়ী, নারকেল তেল ত্বকের সমস্যা কমাতে সহায়ক। খাঁটি নারকেল তেল নিয়ে ফাটা দাগের ওপর মালিশ করুন। নিয়মিত ত্বকে নারকেল তেল মালিশ করলে স্ট্রেচ মার্কসের পাশাপাশি সব ধরনের দাগছোপ দূর হয়ে যাবে।

অলিভ অয়েল

অলিভ অয়েলে রয়েছে ময়েশ্চারাইজিং উপাদান। স্ট্রেচ মার্কসের পাশাপাশি সূর্যালোকের জেরে হওয়া ত্বকের ক্ষত, চুলকানির মতো সমস্যা দূর করতেও সাহায্য করে অলিভ অয়েল। ২-৩ চামচ অলিভ অয়েল নিয়ে ত্বকের ওপর মালিশ করুন। রোজ এই কাজ করলে অনায়াসে স্ট্রেচ মার্কস দূর হবে।

চিনি

ত্বক থেকে স্ট্রেস মার্কস দূর করতে কেবল তেল মালিশ করলেই চলবে না। পাশাপাশি ত্বককে এক্সফোলিয়েট করাও জরুরি। ত্বক থেকে মৃত কোষের স্তর পরিষ্কার করতে সাহায্য করে চিনি। চিনির রসে লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ত্বকের ওপর ঘষুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ত্বক এক্সফোলিয়েট করলে মুক্তি মিলবে স্ট্রেচ মার্কস থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর