সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :

জিভ পুড়েছে? ৪ উপায়ে দ্রুত সমাধান

প্রতিনিধির নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : January 18, 2025
জিভ পুড়েছে? ৪ উপায়ে দ্রুত সমাধান

ক্লান্ত কিংবা বিষন্নতা কাটাতে ঘটা করে কফি বানালেন। আনমনে যখন কাপে চুমুক দিলেন, তখন ভুলেই গেলেন এটা বেশ গরম। মুখে ঢুকে গেল বেশ খানিকটা গরম কফি। পুড়ছে নিশ্চয়। বিষন্নতা বা ক্লান্তির কথা ভুলে তখন পোড়া জিভ নিয়েই ছুটবেন। তবে এমন বিড়ম্বনার সহজ কিছু সমাধান আছে। ঘরোয়া উপায়ে উপশম হবে জিভ পোড়া।

চা, কফি বা গরম পানীয় খেতে গিয়ে পুড়ে যাওয়া জিভ চটজলদি সারাবে এই চার উপায়—

  1. সামান্য নুন মেশানো পানি সেক্ষেত্রে ভালো কাজ করবে। কুসুম গরম পানি দিয়ে কুলকুচি করে নিলে আরাম পাবেন। যে অংশ পুড়েছে, নুন মেশানো পানি ওই অংশে লাগলে ইনফেকশনের প্রবণতা কমবে।
  2. অ্যালোভেরা হতে পারে আরেকটি সমাধান। পুড়ে যাওয়া অংশ জেল করা অ্যালোভেরা লাগিয়ে দিন। তাৎক্ষণিক আরাম পাবেন।
  3. মধু লাগিয়ে রাখতে পারেন। মধুর মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ থাকার ফলে পুড়ে যাওয়া জায়গার জ্বালা কমাবে। ক্ষতস্থান দ্রুত শুকাতেও সাহায্য করবে।
  4. ঠান্ডা দুধ কিংবা দই খেতে পারেন। আরাম পাবেন নিশ্চিতভাবে। সঙ্গে সঙ্গে আরাম পেতে চাইলে ঠান্ডা পানি খেতে পারেন। পুড়ে যাওয়া জায়গায় ঘষতে পারেন বরফের টুকরও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর