সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শীতে পায়ের দুর্গন্ধ প্রতিরোধে যা করবেন

প্রতিনিধির নাম / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : January 24, 2025
শীতে পায়ের দুর্গন্ধ প্রতিরোধে যা করবেন

পায়ের পাতায় ঘর্মগ্রন্থি বেশি থাকে। যার কারণে পা ঘামার একটা প্রবণতা রয়েছে সবসময়। আবার শীতে ধূলাবালি ও ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য যেহেতু জুতা, মোজা বেশি পড়া হয় তাই অনেক সময় পা ঘামে এবং সেখান থেকে দুর্গন্ধ হতে পারে। পায়ের দুর্গন্ধ অস্বস্থির কারণ। তাই এসময় পায়ে যাতে দুর্গন্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে করণীয় কী-

  • পা ভেজা থাকলে তাতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে। তাই সবসময় পা ও জুতা–মোজা শুকনা রাখার চেষ্টা করুন।
  • মোজায় অ্যান্টি–ব্যাকটেরিয়াল পাউডার লাগিয়ে নিতে পারেন।
  • যাদের পা ঘামার প্রবণতা আছে তারা এক মোজা দুই দিন পরবেন না। প্রতিদিন মোজা ভালো করে কেচে, শুকিয়ে তারপর পরুন। মোজা পরার আগে পায়ে জীবাণু প্রতিরোধকারী সুগন্ধি ব্যবহার করুন।
  • অ্যালকোহল ওয়াইপস দিয়ে পা পরিষ্কার করুন। সিনথেটিক ও প্লাস্টিকের জুতা এড়িয়ে চলুন। কৃত্রিম সুতার মোজাও এড়িয়ে চলুন।
  • চার কাপ পানিতে আধা কাপ ভিনেগার মেশান। ভিনেগার পায়ের গন্ধ কমায়। এই মিশ্রণে পা ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর পা ভালো করে মুছে নিয়ে পাউডার লাগান। ভিনেগার পায়ের গন্ধ কমাবে।
  • রাতে শোয়ার আগে গরম পানিতে অল্প মধু আর গোলাপজল মিশিয়ে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। এতে পায়ে রক্তসঞ্চালন ভালো হবে, ব্যাকটেরিয়া থেকে রেহাই পাবেন।
  • বাসায় ফিরে পা থেকে জুতা খুলে পায়ে পর্যাপ্ত বাতাস লাগাতে হবে। জুতাগুলোও এমন জায়গায় রাখতে হবে, যেন জুতার ভেতরে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে।
  • কেডস ও স্নিকার্সে মাঝেমধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর