সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্মৃতিশক্তি বাড়াতে অল্পবয়স থেকেই যা খাবেন

প্রতিনিধির নাম / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : February 1, 2025
স্মৃতিশক্তি বাড়াতে অল্পবয়স থেকেই যা খাবেন

বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমতে থাকে। মূলত অল্পবয়স থেকেই স্মৃতিশক্তি কমে যেতে থাকে। প্রয়োজনীয় অনেককিছুই ভুলে যাওয়া, ছোট ছোট বিষয় মনে না থাকা এমন লক্ষণ কমবেশি সবার মধ্যেই থাকে। জীবনে চলার পথে স্মৃতিশক্তি ভালো থাকা প্রয়োজন। নয়তো অনেক কাজেই পিছিয়ে পড়তে হয়। জীবনযাত্রার অনিয়ম, খাওয়া-দাওয়ায় অনিয়ম, কাজের চাপ, যন্ত্রনির্ভরতার কারণেই এখন অল্পবয়সে স্মৃতি কমে যেতে থাকে। তাই মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখতে স্বাস্থ্যকর ডায়েটের ওপর জোর দিতে হয়।

প্রতিদিন খাদ্যাভাসে এমন খাবার যোগ করুন যা স্মৃতিশক্তি ভালো রাখবে। চলুন জেনে নেই, স্মৃতিশক্তি বাড়াতে সুপারফুড কোন খাবারগুলো।

· মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে প্রতিদিনের ভিটামিন ই যুক্ত খাবার রাখুন। বাদাম এবং নানা ধরনের বীজে ভিটামিন ই ভরপুর পরিমাণে থাকে। এগুলো তালিকায় যুক্ত করতে পারেন।

· স্মৃতিশক্তি উন্নত করতে ড্রাই ফ্রুটস খেতে পারেন। আখরোট, কাজু, পেস্তা, চিনা বাদাম, কুমড়োর বীজ স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে।

· স্নায়ুর কার্যকারিতা সক্রিয় রাখবে ক্যারোটিনয়েড। রাঙা আলু, কুমড়ো, গাজরে এই উপাদান পাওয়া যাবে। যা দৃষ্টিশক্তিও উন্নত করবে। খাদ্যতালিকায় রঙিন সবজি যুক্ত করুন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। যা মস্তিষ্কের কোষের বৃদ্ধি করে।

· খাদ্য তালিকায় ওটস যুক্ত করতে পারেন। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। নিয়মিত ওটস খেলে স্নায়ু সক্রিয় থাকে। শরীরে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ে। শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে ওটস উপকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর