সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
মৌমাছি বা বোলতার হুল ফুটলে যে ভুল হতে পারে প্রাণঘাতী ইসবগুল নাকি চিয়া সিড, পেটের যত্নে কোনটি বেশি উপকারী? সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত মধ্যপ্রাচ্য সংকটের জেরে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর : স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর ‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসকের মতে মাত্র একটি নিয়ম মানলেই ওজন নিয়ন্ত্রণ সম্ভব

প্রতিনিধির নাম / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : February 7, 2025
চিকিৎসকের মতে মাত্র একটি নিয়ম মানলেই ওজন নিয়ন্ত্রণ সম্ভব

শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ নয়। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়। বর্তমান অনেকেই জিমে শরীর চর্চা করেন ওজন নিয়ন্ত্রণের জন্য। তবে সময় এবং অর্থ এই দুইটি বিষয় মিলিয়ে কেউ কেউ জিমে যেতে পারেন না। আবার বাড়ির কাজের চাপে বাইরে গিয়ে হাঁটাহাঁটি করার সময় থাকে না অনেকের। এসবের বাইরেও ঘরে থেকেই মাত্র একটি কৌশল মেনে ওজন নিয়ন্ত্রণে আনা সম্ভব বলছেন চিকিৎসকরা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

সম্প্রতি এই প্রসঙ্গে ইন্টারন্যাশনাল স্কাই রানিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট লরি ভ্যান হাউটেন বলেন, আপনি যদি প্রতিদিন জিমে না গিয়ে সারাদিনে বেশ কয়েকবার সিঁড়ি দিয়ে উঠানামা করেন, সে ক্ষেত্রেও আপনি অনেক বেশি বাড়তি ওজন ঝরিয়ে দিতে পারেন। প্রতিদিন নিয়মিত বেশ কয়েক মিনিট যদি সিঁড়ি দিয়ে ওঠানামা আপনি করতে পারেন তাহলে হাঁটাহাঁটির থেকে ২০ গুন বেশি ক্যালোরি খরচ করতে পারবেন।

সম্প্রতি একটি গবেষণা থেকে জানা যায়, সমতল মাটিতে ৩০ মিনিট হাঁটাহাঁটি করে যে ক্যালোরি বার্ন হয় তার থেকে অনেক বেশি ক্যালোরি ঝরবে সিঁড়ি দিয়ে ওঠানামা করার জন্য। তবে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে শুধু বাড়তি ওজন কমবে তা নয়, শরীরের পেশি শক্ত করতেও সাহায্য করে এই ব্যায়াম।

মিলান বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজিস্ট এবং বায়োমেকানিস্ট ডক্টর আলবার্তো মিনিটে মানুষের গতিবিধি নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। এই গবেষণা থেকে তিনি সিদ্ধান্তে এসেছেন, ১ অনুভূমিক মিটারের ওপর ১ কিলোগ্রাম শরীরকে নাড়াচাড়া করতে ০.৫ ক্যালোরি ব্যয় করা হয়। কিন্তু অনুভূমিক ভাবে যদি শরীরকে নাড়াচাড়া করানো যায়, তাহলে ২০ গুণ ক্যালোরি খরচ হয়।

আপনি যদি ওজন নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে এখন থেকে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। এমনকি জিমে যেতে সময় না পেলেও দিনে কয়েকবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন। তবে পায়ে ব্যথা কিংবা হার্টের সমস্যা থাকলে আগে চিকিৎসকের সঙ্গে আলাপ করে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর