জাদুকরী পাতা হিসেবে নিমকে গণ্য করা হয়। নিম এমনই এক আশ্চর্য উপাদান যার প্রতিটি অংশই কোনো না কোনো রোগের প্রতিষেধক। ভেষজ এ উপাদানটির মানব শরীরের প্রতিটি অংশকে সুরক্ষিত রাখার প্রাকৃতিক ক্ষমতা রয়েছে।
ঋতুবদলের সময় নিমপাতা মেশানো পানিতে গোসল করা বহু বছরের পুরোনো দাওয়াই। জেনে নিন এই পানিতে গোসল করার উপকারিতা-
১. ত্বকের সমস্যা, চুলের সমস্যা, অ্যালার্জির প্রকোপ রুখতে নিমের জবাব নেই। সেই সঙ্গে সর্দি, কাশি, জ্বর প্রতিরোধী ভূমিকা তো আছেই।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জ্বরজারি, ঠান্ডা লাগা সারায়। ভীষণ তেতো হওয়ায় অনেকে নিমপাতার রস খেতে পারেন না, তাই নিয়মিত নিমপাতা দেয়া পানিতে গোসল করা উচিত।
৩. গরম পানিতে মিনিট পাঁচেক নিমপাতা ফেলে সেই পানি ঠান্ডা করে গোসল করা যেতে পারে। এতে ত্বক ও চুলের প্রভূত উপকার হবে।
৪. নিমপাতা অ্যান্টি ব্যাকট্রিয়াল, অ্যান্টি ফাঙ্গাল। খুশকি রুখতেও বিরাট ভূমিকা নেয় এটি। র্যাশ দূর করতেও নিমপাতা কার্যকর।
৫. পিম্পল, ব্ল্যাকহেডসের সমস্যা সমাধানে নিমপাতার জবাব নেই। বেশি আর্দ্র আবহাওয়ায় থাকেন যারা, তাদের প্রাত্যহিক জীবনে নিমপাতা ব্যবহার করা উচিত। চোখের অ্যালার্জি সারাতেও কার্যকরী নিমপাতা।