সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিত্যদিনের যেসব অভ্যাস আমাদের অসুস্থ করে তুলছে

প্রতিনিধির নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : February 12, 2025
নিত্যদিনের যেসব অভ্যাস আমাদের অসুস্থ করে তুলছে

আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু অভ্যাস রয়েছে, যা অজান্তেই স্বাস্থ্যের ক্ষতি করে ফেলছে। এই অভ্যাসগুলোর মাধ্যমে আমরা কেবল নিজেদেরই অসুস্থ করি না, বরং বাড়িতে পরিবারের সদস্যদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাই সুস্থ থাকতে পরিষ্কার-পরিচ্ছন্নতার যত্ন নেয়া খুবই জরুরি। ছোট ছোট সতর্কতা অবলম্বন করে আমরা বাড়িতেই যে সংক্রমণগুলো ছড়িয়ে পড়ে, সেগুলোর ঝুঁকি কমাতে পারি। জেনে নিন, আমাদের কোন অভ্যাস সংক্রমণের ঝুঁকি বাড়ায়-

বাইরের পোশাক পরে বিছানায় শুয়ে থাকা

সারাদিন ব্যবহারের পর আমাদের পোশাকে ধুলো, ময়লা ও ব্যাকটেরিয়া জমে। আর যদি আমরা এই পোশাকগুলো না পরিবর্তন করেই বিছানায় শুয়ে পড়ি, তাহলে এই ময়লা ও জীবাণু বিছানায় স্থানান্তরিত হতে পারে। যা পরবর্তীতে আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

বাইরে থেকে আসার পর হাত না ধোয়া

বাইরে থাকার সময় আমরা অনেক জায়গা স্পর্শ করি, যার কারণে আমাদের হাতে ব্যাকটেরিয়া ও ভাইরাস জমে। বাড়ি ফিরে আসার পর, যদি আমরা অন্য জিনিস স্পর্শ করি বা হাত না ধুয়েই খাবার খাই, তাহলে এই জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়ি ফিরে আগে হাত ধুয়ে নিন।

ভ্রমণ থেকে ফিরে বিছানার ওপর স্যুটকেস রাখা

বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণের সময় অনেক ধরণের জীবাণু স্যুটকেসের বাইরের অংশে লেগে থাকতে পারে। যখন আমরা বাড়িতে এসে এই স্যুটকেসটি সরাসরি বিছানার ওপর রাখি, তখন এই জীবাণুগুলো বিছানার মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, যা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত না ধোয়া

টয়লেট ব্যবহারের পর হাতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে। তাই টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া উচিত। তা না হলে হাতে থাকা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করতে পারে। যার ফলে অনেক রোগ হতে পারে।

ঘরের ভেতরে বাইরের জুতো পরা

রাস্তায় হাঁটার সময়, জুতোর মাধ্যমে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ময়লা আমাদের সঙ্গে ঘরে আসে। যদি আমরা ঘরের ভেতরে এই জুতো পরে থাকি, তাহলে এই ব্যাকটেরিয়া মেঝেতে ছড়িয়ে পড়তে পারে, যা বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এ বিষয়ে নজর রাখা উচিত। এই অভ্যাসগুলোকে পরিবর্তন করে আমরা নিজেদের এবং আমাদের পরিবারের স্বাস্থ্যের আরও ভালোভাবে যত্ন নিতে পারি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে জুতো খুলে ফেলা, হাত ধোয়া, কাপড় বদলানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার যত্ন নেয়া আমাদের দৈনন্দিন রুটিনের অংশ হওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর