সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রোজ একটি লেবু খেলে কী হবে?

প্রতিনিধির নাম / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : February 12, 2025
রোজ একটি লেবু খেলে কী হবে?

ওজন কমাতে অনেকেই সকাল শুরু করেন হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করে। পেটের মেদ কমাতে দারুণ কার্যকর এই ডিটক্স ওয়াটার। পুষ্টিবিদদের মতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে রোজ একটি লেবু খাওয়া যায়। এতে আরও কিছু উপকারিতা মিলবে।

প্রতিদিন একটি লেবু খেলে কী কী উপকারিতা মিলবে? চলুন জেনে নেওয়া যাক-

বিপাক হার বাড়বে

লেবুতে ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকে। সংক্রমণের ঝুঁকি কমানো এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিপাক হার বাড়াতেও কার্যকরী ভূমিকা রাখে এই ভিটামিন। আর ওজন কমানোর অন্যতম উপায় হলো বিপাকহার বৃদ্ধি। কারণ বিপাকহার ভালো হলেই ক্যালোরি দ্রুত কমে।

চিনি খাওয়ার প্রবণতা কমবে

মিষ্টিজাতীয় খাবার এবং পানীয় খাওয়া বন্ধ না করলে ওজন কমানো কঠিন হয়ে পড়ে। কিন্তু এমন খাবার থেকে মুখ ফিরিয়ে রাখাও কঠিন। এক্ষেত্রে ভরসা রাখতে পারেন লেবুতে। হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে মিষ্টি খাওয়ার প্রবণতা কমে। সেসঙ্গে রক্তে শর্করার সমতাও বজায় থাকে।

শরীর আর্দ্র থাকবে

ব্যস্ততার কারণে আমাদের পরিমিত পানি পান করা হয় না। ফলে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। আর পানির অভাবে শারীরবৃত্তীয় কাজকর্মে ব্যাঘাত ঘটে। এছাড়া পানির অভাবে নানারকম স্বাস্থ্য সমস্যাও দেখা দেয়। ওজন কমানো থেকে শুরু করে শরীরের আর্দ্রতা বজায় রাখা, শরীরে পানির অভাব পূরণ করতে পারে লেবুর রস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর