সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শরীর উষ্ণ রাখবে যে খাবার

প্রতিনিধির নাম / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : February 12, 2025
শরীর উষ্ণ রাখবে যে খাবার

বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর কমলালেবু। শীতে তাপমাত্রার পারদ নামার সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো প্রয়োজনীয় তাপ গ্রহণ থেকে বঞ্চিত হয়।

এতে সাময়িক সময়ের জন্য শরীরে প্রয়োজনীয় উপাদানের ঘাটতি হয়। তবে এমন কিছু খবার আছে যা খেলে এ সময়েও শরীর সুস্থ এবং উষ্ণ থাকে।

গুড় ও তিলে দিয়ে তৈরি খাজা মিষ্টি স্বাদের। এর দুটো উপাদানই শরীরে তাপমাত্রা তৈরি করতে পারে। তিল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, আর গুড় আয়রনের অভাব পূরণ করে।

লাড্ডু সাধারণত আটা, চিনি, ঘি, বাদাম, এলাচি দিয়ে তৈরি হয়ে থাকে। শীতকালে এটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। শরীরে উষ্ণতা বাড়াতে সব উপাদান বিদ্যমান।

দিনে অন্তত একটি করে কমলা, গাজর ও পেয়ারা খান। এগুলোর ভিটামিন ‘সি’ এবং ভিটামিন ‘এ’ আপনার শারীরিক দুর্বলতা কাটিয়ে তুলবে, দৃষ্টিশক্তি বাড়াবে, সেসঙ্গে ত্বকের জন্যও উপকারী।

কাজুবাদাম ভিটামিন ‘ই’ সমৃদ্ধ। ঠাণ্ডার সময় এটি আপনার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।

চিনাবাদাম প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলে পরিপূর্ণ। এটি শরীরকে উষ্ণ করে ও প্রফুল্ল ভাব এনে দেয়।

চিনি, ময়দা, দারুচিনি, বেকিং পাউডার, লবণ, মাখন, ডিম ও ভ্যানিলা একসঙ্গে মিশিয়ে সুস্বাদু কুকিজ তৈরি করা হয়। স্বাদ যোগ করা ছাড়াও শীতকালীন স্বাস্থ্যের তরিকা হিসেবে এটি দারুণ কাজ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর