শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

ওজন কমাতে কীভাবে সাহায্য করে মাশরুম?

প্রতিনিধির নাম / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : February 13, 2025
ওজন কমাতে কীভাবে সাহায্য করে মাশরুম?

মাশরুম দিয়ে হরেকরকম পদ তৈরি করা যায়। বিশেষত যারা নিরামিষাশী তাদের অনেকেই দৈনন্দিন খাবার তালিকায় মাশরুম রাখেন। মাশরুম এমন একটি উপকরণ যা দিয়ে নানারকম রান্না করা যায়। বদলানো যায় স্বাদ। এতে ভিটামিন ডি থেকে শুর করে অনেক পুষ্টিকর উপাদান রয়েছে। যা স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

জানলে অবাক হবেন, মাশরুম ওজন কমাতেও সাহায্য করে। পুষ্টিবিদরা বলছেন, মাশরুমে এমন কিছু গুণ রয়েছে যা ওজন কমাতে কার্যকর ভূমিকা রাখে। যারা খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে ওজন কমানোর কথা ভাবছেন তারা খাদ্যতালিকায় মাশরুম রাখতে পারেন।

কীভাবে ওজন কমাতে সাহায্য করে মাশরুম। চলুন জেনে নিই বিস্তারিত-

ক্যালোরি কম

ওজন কমানোর জন্য পুষ্টিবিদরা শুরুতেই দৈনিক ক্যালোরির পরিমাণ কমাতে বলেন। মাশরুমে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম। ১০০ গ্রাম মাশরুমে ক্যালোরির পরিমাণ মাত্র ২২। তাই এটি নিশ্চিন্তে খেতে পারেন।

ফাইবার বেশি, শর্করা কম

ওজন কমানোর ক্ষেত্রে ফাইবার বেশি রয়েছে এমন শর্করা খেতে বলেন চিকিৎসকরা। প্রতি ১০০ গ্রাম মাশরুমে রয়েছে ৩.৩ গ্রাম শর্করা। যার মধ্যে ফাইবার আছে ২ গ্রামের কাছাকাছি।

ভিটামিন ডি

মাশরুমে পর্যাপ্ত ভিটামিন ডি রয়েছে। অল্প কিছু সবজিতেই এই ভিটামিন পাওয়া যায়। ভিটামিন ডি শরীরে মেদ-কোষ তৈরি হতে দেয় না। এটি কাজের শক্তি বজায় রাখে, মেজাজ ভালো রাখে। ফলে বেশি খাওয়াদাওয়ার সমস্যাও দূরে থেক। ভিটামিন ডি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে।

প্রোটিন বেশি

১০০ গ্রাম মাশরুমে রয়েছে ১০ গ্রামের কাছাকাছি প্রোটিন। তাই প্রোটিনের অভাব পূরণ করতে মাশরুম খেতে পারেন।

প্রিবায়োটিক

মাশরুম একটি প্রিবায়োটিক খাবার। এটি হজমের স্বাস্থ্যকে ভালো রাখে। প্রদাহ দূরে রাখে, রোগপ্রতিরোধ শক্তিও বাড়ায়। পাশাপাশি, খাবার থেকে ক্যালসিয়াম আহরণেও সাহায্য করে প্রিবায়োটিক। সুস্বাস্থ্য তো বটেই, ওজন কমানোর ক্ষেত্রেও এই প্রত্যেকটি বিষয় জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর