সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খোসাসহ রসুন খেলে কি উপকার মিলবে?

প্রতিনিধির নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : February 13, 2025
খোসাসহ রসুন খেলে কি উপকার মিলবে?

মৌসুমী সর্দি-কাশি, সংক্রমণজনিত রোগবালাইয়ের সঙ্গে লড়াই করতে হলে শরীরের প্রতিরোধ ক্ষমতা ভাল হওয়া প্রয়োজন। সেই কাজে সাহায্য করে রসুন। সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার পরামর্শ দেন অনেক পুষ্টিবিদ। কিন্তু রসুনের খোসা ছাড়ানো বেশ ঝামেলার কাজ। তাই খোসাসহ রসুনই খেয়ে ফেলেন অনেকে। তাতে আদৌ কোনো লাভ হয় কি?

এ বিষয়ে পুষ্টিবিদরা বলছেন, রসুনের মধ্যে যে উপাদানগুলো থাকে, পরিমাণে কম হলেও প্রায় সেই একই জিনিস খোসাতেও রয়েছে। অর্থাৎ সেগুলো একেবারে অকাজের নয়।

তবে এ বিষয়ে ভারতীয় পুষ্টিবিদ বৃতি শ্রীবাস্তব আনন্দবাজার অনলাইনকে বলেছেন, ‘ছোট রসুন খোসাসহ খেলে পেটের সমস্যা বেড়ে যেতে পারে। কারণ, রসুনের খোসায় ফাইবারের পরিমাণ বেশি। অতিরিক্ত ফাইবার হজম করার ক্ষমতা সকলের থাকে না। ফলে গ্যাস, পেটফাঁপা, হজমের গোলামাল দেখা দিতে পারে।’

তাছাড়া বর্তমান সময়ে সব কিছুতেই কীটনাশক দেওয়া হয়। রসুনের খোসায় সেই সব বিষাক্ত কীটনাশক থাকতেই পারে। ভাল করে না ধুয়ে রসুন খেলে আরও বেশি সমস্যা হতে পারে।

রসুনের খোসা ফেলে না দিয়ে অন্যভাবেও কাজে লাগানো যায়। রসুনের খোসা ভেজানো বা সেদ্ধ করা পানি গাছের সার হিসেবে ভাল কাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর