সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেসব খাবার প্রেসার কুকারে সেদ্ধ করবেন না

প্রতিনিধির নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : February 13, 2025
যেসব খাবার প্রেসার কুকারে সেদ্ধ করবেন না

রান্নার কাজ সহজ করেছে প্রেসার কুকার। শুধু কি তাই? এটি সময় ও খরচ দুটিই বাঁচায়। অন্যদিকে স্বাদ আর পুষ্টিতেও তেমন তারতম্য হয় না। তাইতো প্রায় সবার রান্নাঘরেই খুঁজে পাওয়া যাবে জরুরি এই পাত্রটি। রান্না সহজ করার জন্য আমরা অনেক খাবারই প্রেসার কুকারে তৈরি করে থাকি। তবে আপনি জানেন কি, কিছু খাবার আছে যেগুলো কখনো প্রেসার কুকারে রান্না করতে নেই? চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো কখনোই প্রেসার কুকারে রান্না করবেন না-

আলু

ঝটপট সেদ্ধ করার জন্য অনেকেই আলু প্রেসার কুকারে দিয়ে দেন। আপনিও কি এমনটা করেন? তাহলে আজই সেই অভ্যাস বদলাতে হবে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, প্রেসার কুকারে আলু সেদ্ধ করলে তা স্বাস্থ্যের জন্য ডেকে আনতে পারে ক্ষতি। আলুতে উচ্চ স্টার্চ থাকে। আপনি যখন প্রেসার কুকারে রান্না করেন তখন এর পুষ্টিগুণ কমে যায়। জার্নাল অফ সায়েন্স অফ ফুড অ্যান্ড এগ্রিকালচারের একটি গবেষণায় বলা হয়েছে, প্রেসার কুকারে রান্না করলে তা অনেক সময় খাবারে উপস্থিত পুষ্টি উপাদান হ্রাস করতে পারে। আলুতে থাকা স্টার্চ প্রেসার কুকারে রান্না করার ফলে এক ধরণের রাসায়নিক তৈরি হয়। এভাবে সেদ্ধ করা আলু খেলে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি।

ভাত

ভাত রান্নার জন্য অনেকেই প্রেসার কুকার বেছে নেন। কারণ মাপমতো পানি দিয়ে সিটি দিয়ে নিলেই তৈরি ঝরঝরে ভাত। এত সহজ পদ্ধতি কে না চাইবেন! এখানেই আপত্তি বিশেষজ্ঞদের। কারণ তারা বলছেন, প্রেসার কুকারে ভাত রান্না করলে ভাতে উপস্থিত স্টার্চ অ্যাক্রিলামাইড নামক একটি ক্ষতিকারক রাসায়নিক নির্গত করে। যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই ভাত রান্নার জন্য প্রেসার কুকারের বদলে বেছে নিতে হবে অন্য কোনো পাত্র।

মটরশুঁটি

মটরশুঁটির সঙ্গে আমাদের অনেকের আবেগ জড়িয়ে আছে। বিভিন্ন রান্নায় এটি যোগ করলে তা আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। তবে দ্রুত সেদ্ধ করার জন্য কখনো মটরশুঁটি প্রেসার কুকারে রান্না করতে যাবেন না। কারণ হলো মটরশুঁটিতে লেকটিন নামক একটি বিষ থাকে, যা কুকারে রান্না করলে হজমজনিত সমস্যা এবং বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।

পাতাযুক্ত সবজি

বাজারে বিভিন্ন ধরনের পাতাযুক্ত সবজি কিনতে পাওয়া যায়। কিন্তু সেগুলো কখনোই প্রেসার কুকারে রান্না করা উচিত নয়। কারণ প্রেসার কুকারে পাতাযুক্ত সবজি রান্না করলে তাতে উপস্থিত অক্সালেট দ্রবীভূত হতে পারে। এরপর সেই খাবার নিয়মিত খেলে হতে পারে কিডনিতে পাথরের মতো সমস্যা। তাই এ ধরনের অসুস্থতা থেকে বাঁচতে সচেতন থাকতে হবে আপনাকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর