সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেসব ভিটামিনের অভাবে শরীরে ঘাম হয়

প্রতিনিধির নাম / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : February 13, 2025
যেসব ভিটামিনের অভাবে শরীরে ঘাম হয়

বাংলাদেশের মতো উষ্ণ ও আর্দ্র জলবায়ুর দেশে গরমকালে অত্যন্ত ঘাম হয়। তার উপর গরমকালের স্থায়ীত্বও বৃদ্ধি পাচ্ছে দিন দিন।

ঘামের অস্বস্তি বাড়িয়ে দেয় এর বিকট গন্ধ। যাঁদের ঘামের সাথে দুর্গন্ধ হয়, তাঁদের জন্য অস্বস্তিতে পড়তে হয় অন্যান্যদেরও।

একাধিক কারণে ঘাম বাড়ে শরীরে। তার মধ্যে অন্যতম হলো ভিটামিনের অভাব।

ভিটামিন ডি-র অভাবে শরীরে অতিরিক্ত ঘাম তৈরি হয়। ক্লান্তি, হাড়ে যন্ত্রণা, পেশিতে টান এবং ডিপ্রেশনের মতো উপসর্গ দেখা দেয় এই ভিটামিনের ঘাটতিতে। মাথার স্ক্যাল্পও ঘেমে যায়।

তৈলাক্ত মাছ, দুধ, চিজের মতো ডেয়ারি খাবার, মাশরুমে প্রচুর ভিটামিন ডি আছে। সকাল ১১টার আগে অন্তত ২০ মিনিট রোদ পোহানো গেলে প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়।

ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেও অতিরিক্ত ঘাম হয়। কারণ আমাদের স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে এই ভিটামিন। ফলে তার প্রভাব পড়ে এনার্জি লেভেল, সেল মেটাবলিজম এবং ব্রেন ফাংশনে। রাতের বেলা ঘুমের মধ্যেও ঘাম হয় এই ভিটামিনের ঘাটতিতে।

মাংস, ডিম, সবুজ শাকসবজি, বিনস, ডাল, বাদাম, ডেয়ারি প্রডাক্টে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর