সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার প্রতিরোধসহ কালো আঙুরের ৪ উপকারিতা

প্রতিনিধির নাম / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : February 16, 2025
ক্যানসার প্রতিরোধসহ কালো আঙুরের ৪ উপকারিতা

দেশি ফল না হলেও বেশ সহজলভ্য আঙুর। উপকারী এ ফলের রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যা আপনার শরীরকে ভালো রাখতে কাজ করবে। নিয়মিত পরিমাণ মতো আঙুর খেলে অনেক উপকার পাওয়া যায়। কালো আঙুর ফলের জগতে প্রকৃতির অমূল্য রত্ন, যা মিষ্টি এবং শক্তিশালী স্বাদে মোহিত করার পাশাপাশি প্রচুর পুষ্টিকর উপকারিতাও নিয়ে আসে।

কালো আঙুরের উচ্চ অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণাবলি আমাদের শরীরের জন্য নানা উপকারিতা নিয়ে আসে। এই আঙুর নিয়মিত খেলে সুস্থ থাকাটা অনেকটাই সহজ হবে। চলুন তবে জেনে নেওয়া যাক কালো আঙুরের ৫ উপকারিতা-

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

অসুস্থতা এড়াতে চাইলে কালো আঙুর নিয়মিত রাখতে হবে খাবারের তালিকায়। ভিটামিন সি এবং রেসভেরাট্রল, কোয়ারসেটিন এবং অ্যান্থোসায়ানিন জাতীয় উদ্ভিদ উপাদান এই সুস্বাদু ফলে প্রচুর রয়েছে। রোগ সৃষ্টিকারী ফ্রি র‍্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে এবং প্রদাহ কমাতে শরীর এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ব্যবহার করে।

২. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

কালো আঙুর পুষ্টিকর এবং কম ক্যালোরিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এক কাপ আঙুরে প্রায় ১২৪ ক্যালোরি থাকে। ক্যালোরি কম থাকায় ওজন কমানো সহজ হয়। আঙুরে ফাইবার থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ফাইবার হলো এক ধরণের কার্বোহাইড্রেট যা খাবারকে অতিরিক্ত পুষ্টি দেয় এবং দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে।

৩. হৃদপিণ্ডকে শক্তিশালী করে

কালো আঙুর হৃদরোগের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে কারণ এর ফ্ল্যাভোনয়েড রয়েছে। কালো আঙুর আমাদের প্লেটলেট, কোলেস্টেরল, অক্সিডেটিভ স্ট্রেস (অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি র‍্যাডিক্যালের মধ্যে ভারসাম্যহীনতা), রক্তনালীর (ভাস্কুলার) স্বাস্থ্য, রক্তে লিপিড এবং রক্তচাপের যত্ন নেয়। এ কারণে আঙুর হৃদরোগ দূরে রাখে এমন খাবারের মধ্যে অন্যতম।

৪. দৃষ্টিশক্তি উন্নত করে

কালো আঙুরে ফাইটোনিউট্রিয়েন্ট জিএক্সানথিন এবং লুটিনও রয়েছে। বাস্তবে এই উদ্ভিদ অণুগুলো ক্যারোটিনয়েড রঞ্জক, যা চোখের স্বাস্থ্যের উন্নতির জন্য পরিচিত। যেহেতু লুটিন এবং জিএক্সানথিন হলো একমাত্র দুটি ক্যারোটিনয়েড যা রেটিনায় সত্যিকার অর্থে জমা হয়, তাই এটি চোখের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী। এটি চোখের রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে, যার মধ্যে ছানি এবং ম্যাকুলার ডিজেনারেশন রয়েছে।

৫. ক্যানসার প্রতিরোধ করতে পারে

কালো আঙুরের মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েড এবং রেসভেরাট্রল। কিছু গবেষণা অনুসারে, এই দুটিরই ক্যানসার প্রতিরোধী প্রভাব থাকতে পারে। এই পদার্থগুলো অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে, যা ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি র‍্যাডিকেল বা অস্থির পরমাণুর মধ্যে ভারসাম্যহীনতার কারণে কোষের ক্ষতি হয়, যা অক্সিডেটিভ স্ট্রেস নামে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর