সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নারীদের কেন পুরুষের তুলনায় মাইগেনের সমস্যা বেশি হয়, যা বলছে গবেষণা

প্রতিনিধির নাম / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : February 19, 2025
নারীদের কেন পুরুষের তুলনায় মাইগেনের সমস্যা বেশি হয়, যা বলছে গবেষণা

মাইগ্রেন হেডকের সমস্যা প্রায় সবারই রয়েছে। এ কারণে অনেককেই প্রয়োজনীয় কাজ রেখে বিশ্রামে থাকতে দেখা যায়। আবার যারা প্রায়ই এ সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন, তারা রীতিমত কর্মজীবনে একপ্রকার হাঁপিয়ে পড়েন। চিকিৎসকদের অভিজ্ঞতা―প্রচণ্ড মাথা ধরার এই সমস্যা নারীদের বেশি হয়। পুরুষদেরও হয়, তবে নারীদের বেশি হয়ে থাকে।

ভার্জিনিয়া এডুর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার জয়দীপ কাপুর এবং ইউভিএ স্কুল অফ মেডিসিনের নিউরোলজির সহযোগী অধ্যাপক সুচিত্রা যোশীর সাম্প্রতিক গবেষণা থেকে দেখা গেছে, লিঙ্গ ভারসাম্যহীনতা মাসিকের সঙ্গে সম্পর্কিত হওয়ায় নারীর মাইগ্রেন বেশি হতে পারে।

অধ্যাপকরা দ্য কনভার্সেশনে একটি প্রবন্ধে লিখেছেন, মাইগ্রেন প্রায়ই মাসিক চক্রের চারপাশে হয়। এই সময় প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেনের মতো প্রজনন হরমোনগুলি বৃদ্ধি এবং হ্রাস পায়। পেরিমেনস্ট্রুয়াল পিরিয়ডে এই উভয় হরমোনের মাত্রা কম থাকে।

গবেষকরা গবেষণা করেছেন, কীভাবে প্রোজেস্টেরন স্বাস্থ্যের ক্ষেত্রে নিউরোনাল ফাংশন নিয়ন্ত্রণ করে থাকে এবং হরমোন এবং এর রিস্টেরগুলো মস্তিস্কে কীভাবে প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে, প্রোজেস্টেরন নারীদের মাসিকের সময় মাইগ্রেনের জন্য অধিকতর সংবেদনশীল করে তুলতে পারে।

অধ্যাপকরা প্রবন্ধে লিখেছেন, আমাদের গবেষণায় মস্তিষ্কের প্রোজেস্টেরন রিসেপ্টরগুলোকে নারীদের মাইগ্রেনের জন্য সংবেদনশীল হওয়ার কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে। নারীর ঋতুচক্রের সময় প্রোজেস্টেরনের মাত্রার চক্রাকার পরিবর্তন রিসেপ্টেরকে সক্রিয় করে তোলে। যা থেকে মাইগ্রেনের তীব্রতা বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর