সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

প্রতিনিধির নাম / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : February 22, 2025
খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

অনেকেই রয়েছেন যারা চা ছাড়া দিন শুরু করার কথা ভাবতেই পারেন না। কেউ কেউ দিনে একাধিক কাপ চা খান। চা খেলে শুধু ক্লান্ত ভাব কমে, এটা ঠিক নয়। বরং অতিরিক্ত চা পান শরীরের ক্ষতি করে। অনেকের অভ্যাস খাবার খাওয়ার পরেই চা খাওয়ার । এই অভ্যাস স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। এগুলি বড় রোগের ঝুঁকি বাড়াতে থাকে। সেই সঙ্গে পেটে নানা সমস্যা হয়। খাবার খাওয়ার পর চা খেলে আরও যেসব সমস্যা দেখা দেয়-

হজম ভালো হবে না

নিয়মিত খাবার খাওয়ার পর চা খেলে পেটের ওপর চাপ পড়বে। এতে পরিপাকতন্ত্রের নানা সমস্যা হবে। চাতে থাকা ক্যাফেইন, ট্যানিন খাবারকে ভালোভাবে হজম করতে দেবে না। এর ফলে পেটে ব্যথা , গ্যাস হবে। সেই সঙ্গে খাওয়ার ইচ্ছাও কমতে থাকে।

আয়রনের ঘাটতি

খাবার খাওয়ার পরেই চা খেলে শরীরে আয়রনের ঘাটতি হবে, শরীর খুব ক্লান্তি লাগবে।

দাঁতের ক্ষয় হবে

খাবার খাওয়ার পরেই চা খেলে দাঁত খারাপ হতে থাকবে। দাঁতের ক্ষতি হবে। চায়ে থাকা অ্যাসিড দাঁতের ক্ষয় করে। এর ফলে দাঁতে ব্যথা হবে, মুখে দুর্গন্ধের সৃষ্টি হবে।

ঘুম ভালো হবে না

রাতে খাবার খাওয়ার পরেই চা খেলে রাতে ভালোভাবে ঘুম হবে না। মাথাব্যথা হতে পারে। তবে পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে সকালে উঠে কোনও কাজ ঠিক করে করতে পারবেন না।

পেট ভার, বমি

খাবার খাওয়ার পরেই চা খেলে পেট ভার থাকবে, বমি হতে পারে। পেটে গ্যাস হবে, এতে আপনার অস্বস্তি হতে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর