সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিদিনই সয়াবিন খান, পুরুষদের সতর্ক হতে বললেন বিশেষজ্ঞরা

প্রতিনিধির নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : February 23, 2025
প্রতিদিনই সয়াবিন খান, পুরুষদের সতর্ক হতে বললেন বিশেষজ্ঞরা

সয়াবিন হচ্ছে প্রোটিনের উৎস। সয়া চাঙ্কে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে এবং প্রোটিন অনেক বেশি থাকে। নিরামিষভোজী ও ভেগানদের জন্য সয়াবিন দারুণ খাবার। অনেকেই আছেন ডিম, মাংস, দুগ্ধজাত খাবার ও অন্যান্য প্রাণীভিত্তিক খাবার পছন্দ করেন না, তারা সাধারণত সয়াবিন পাতে রাখেন।

সয়া চাঙ্কে কোলেস্টেরলের পরিমাণও কম থাকে। রান্না করাও সহজ। দুর্দান্ত স্বাদ হওয়ায় খেতে বেশ ভালোই লাগে। অল্প সময়ের মধ্যে মজাদার রান্না হয় বলেই সবাই পছন্দ করেন সয়াবিন। এটি মূলত ডিফ্যাটেড সয় ময়দা থেকে তৈরি হয়। যা তৈরি হয় সয়া বীজ থেকে। সয়া থেকে প্রোটিন পাওয়া গেলেও এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলকাতার পুষ্টিবিদ রাশি চৌধুরী সয়ার ক্ষতিকর দিকগুলো আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, সয়া চাঙ্ক হচ্ছে প্রক্রিয়াজাত খাবার। যা হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। মূলত প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য ভালো নয়। এ জন্য প্রক্রিয়াজাত খাবার প্রোটিনের ভাণ্ডার বলে বিবেচনা করা ঠিক নয়।

এ পুষ্টিবিদ বলেন, প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত খাওয়া হলে শরীরে প্রদাহের সমস্যা হতে পারে। যথেষ্ট প্রোটিনের জন্য প্রাকৃতিক এবং অপ্রক্রিয়াজাত খাবার খেতে হবে। সয়াবিন অতিরিক্ত খাওয়া হলে থাইরয়েডের সমস্যা হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সয়াবিন শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে থাকে এবং পুরুষদের টেস্টোস্টেরন বাড়ায়।

এছাড়াও ডায়েটেশিয়ানদের মতে, সয়াবিন খেলে নারীদের হাড় মজবুত হয়। কিন্তু পুরুষদের অতিরিক্ত খাওয়া ঠিক নয়। গবেষণা অনুযায়ী, সয়াবিন জাতীয় খাবার অতিরিক্ত খেলে যৌনশক্তি ও আগ্রহ হ্রাস পায়। এতে যথেষ্ট পরিমাণ ফাইটোয়েস্ট্রোজেন রয়েছে। যা পুরুষদের শরীরে যৌন হরমোন প্রভাবিত করতে পারে।

তবে ভারতের জাতীয় গ্রন্থাগার অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, টেস্টোস্টেরণ নিঃসরণে সয়াবিনের কোনো নেতিবাচক প্রভাব পাওয়া যায়নি। যেসব পুরুষ প্রতিদিন ৭০ গ্রাম সয়াবিন খান, তাদের যৌন হরমোনে কোনো ক্ষতি হয় না। পুরুষদের অতিরিক্ত সয়াবিন খাওয়া উচিত নয়। এতে যৌন আগ্রহ হারায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর