সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শিমের বিচি খেলে কী হয়?

প্রতিনিধির নাম / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : February 24, 2025
শিমের বিচি খেলে কী হয়?

শীতকালীন একটি সবজি শিম। বর্তমানে বাজারে শিমের বিচি পাওয়া যাচ্ছে। অনেকে বেশি করে তা কিনে ভাপিয়ে সংরক্ষণ করছেন। কেউবা শিমের বিচি শুকিয়েও সংরক্ষণ করেন। শিমের বিচি কি শরীরের জন্য উপকারি না ক্ষতিকর? চলুন জেনে নিই-

শিমের বিচির পুষ্টিগুণ

১০০ গ্রাম গরুর মাংসে আমিষের পরিমাণ ২২ দশমিক ৬ গ্রাম এবং মুরগির মাংসে রয়েছে ২৫ দশমিক ৯ গ্রাম। অন্যদিকে, ১০০ গ্রাম শিমের বিচিতে আমিষ আছে ২৪ দশমিক ৯ গ্রাম। অর্থাৎ শিমের বিচিতে আমিষের পরিমাণ গরুর মাংসের চেয়ে বেশি এবং মুরগির মাংসের প্রায় সমান।

কোয়াশিওরকর রোগের সমাধান

আমাদের দেশে শিশুসহ বয়স্ক ব্যক্তিদের অনেকেই কোয়াশিওরকর রোগে আক্রান্ত হয়। এটি একটি আমিষের অভাবজনিত রোগ। এ রোগে আক্রান্ত শিশুরা বাড়ে না, দেহের ক্ষয়পূরণ হয় না, কর্মক্ষমতা কমে গিয়ে হাত-পা শুকিয়ে যায়, পেট বড় হয়ে যায়। কমে যায় স্মরণশক্তি, নিষ্প্রাণভাব দেখা দেয় পড়াশোনায় ও খেলাধুলায়। শিমের বিচি খেলে দ্রুত এই রোগ থেকে মুক্তি মেলে।

প্রোটিনের উৎস

যারা নিরামিষভোজী কিংবা ধর্মীয় কারণে মাছ-মাংস, ডিম, দুধ খেতে চান না, তাদের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে শিমের বিচি। ভেজিটেবল প্রোটিনে ভরা এই খাবার শরীরে প্রোটিনের দরকার এমন সব মাংসপেশিকে যথাযথ প্রোটিনের জোগান দেয়।

হাড় শক্ত করে

শিমের বিচিতে আছে ক্যালসিয়াম যা হাড়কে শক্ত করে। বয়স বাড়লে যে কেউ অস্টিওপোরোসিসের মতো রোগে আক্রান্ত হতে পারে। নারীদের এই রোগে আক্রান্তের হার বেশি। শিমের বিচিতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে।

কোষ্ঠকাঠিন্য দূর করে

শিমের বিচিতে আঁশের পরিমাণ বেশি থাকায় এটি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। স্তন্যদায়ী মায়েদের জন্য এটি ভীষণ উপকারী। শিমের বিচি খেলে দুধের পরিমাণ বাড়ে। যাদের ওজন বেশি, তাদের ওজন কমাতে সাহায্য করে এই বিচি।

ক্যানসার প্রতিরোধ করে

বর্তমানে বিশ্বব্যাপী ক্যানসারের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। শিমের বিচিতে আছে আট ধরনের ফ্ল্যাভোনয়েড যা প্রতিকার করতে না পারলেও ক্যানসার সেলের প্রতিরোধে সাহায্য করতে পারে। হার্টের সুরক্ষায় বেশ কার্যকর শিমের বিচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর