সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হাই প্রেশার ও ওজন নিয়ন্ত্রণে রাখে কাঁচকলা, জব্দ থাকে ডায়াবেটিস

প্রতিনিধির নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : February 24, 2025
হাই প্রেশার ও ওজন নিয়ন্ত্রণে রাখে কাঁচকলা, জব্দ থাকে ডায়াবেটিস

কাঁচকলার নাম শুনলে অনেকেই নাক সিঁটকান। সে কারণেই তারা একাধিক অনন্য পুষ্টিগুণ থেকে বঞ্চিত হন। কারণ এই কাঁচায় ক্যালশিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি১, ভিটামিন বি২, ভিটামিন এ, ফোলেট থেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজের সন্ধান মেলে।

শুধু তাই নয়, এতে এমন কিছু উপাদান রয়েছে যা কিনা সুগার এবং প্রেশারের মতো ঘাতক অসুখকে বশে রাখার কাজেও একাই একশো। তাই আর সময় নষ্ট না করে এই দুই ক্রনিক রোগ কন্ট্রোলে কাঁচকলার ভূমিকা সম্পর্কে বিশদে জেনে নিন। তাতেই আপনার চোখ খুলে যাবে।

বশে থাকবে ব্লাড প্রেশার

হাই প্রেশার হল নীরব ঘাতক। তাই এই রোগকে কন্ট্রোলে না রাখলে চোখ, কিডনি, হার্ট থেকে শুরু করে একাধিক অঙ্গের গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। উচ্চ রক্তচাপকে কব্জা করার কাজে একাই একশো কাঁচকলা। কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, যা দেহে সোডিয়ামের ভারসাম্য ফেরানোর কাজে বিশেষ ভূমিকা পালন করে। দেহে সোডিয়ামের ভারসাম্য ফিরলে অচিরেই কমবে ব্লাড প্রেশার, তা তো বলাই বাহুল্য!

ডায়াবেটিসের সেরা দেওয়াই

কাঁচকলার গ্লাইসেমিক ইনডেক্স মাত্র ৪২। এতে বেশ কিছুটা পরিমাণে ফাইবারের সন্ধানও মেলে, যা কিনা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার কাজে সিদ্ধহস্ত। তাই তো বিশেষজ্ঞরা সকল মধুমেহ রোগীদের নিয়মিত কাঁচকলা খাওয়ার পরামর্শ দেন। এই নিয়মটা মেনে চললেই অনায়াসে রোগকে বশে রাখতে পারবেন।

তরতরিয়ে কমবে ওজন

ওজন বেশি থাকাটা কোনো কাজের কথা নয়। এই ভুলের ফাঁদে পা দিলে শরীরের পিছু নিতে পারে একাধিক শারীরিক সমস্যা। তাই সুস্থ থাকতে ঝটপট ওজন কমিয়ে ফেলাটাই হবে বুদ্ধিমানের কাজ। এই কাজে আপনাকে সাহায্য করবে কাঁচকলা। কারণ এই ফলে রয়েছে ফাইবারের ভাণ্ডার, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখার কাজে সিদ্ধহস্ত। এমনকি এই উপাদানের গুণে বাড়ে বিপাকের হারও। মূলত এই দুই কারণেই নিয়মিত কাঁচকলা খেলে তরতরিয়ে কমবে ওজন।

অন্ত্রের বন্ধু

কাঁচকলায় মজুত কার্ব অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা ঊর্ধ্বমুখী হলে যে অচিরেই বাড়বে হজমশক্তি, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে কোষ্ঠকাঠিন্য থাকলে কাঁচকলা বেশি খাবেন না। তাতে সমস্যা আরও বাড়বে বই কমবে না।

অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার

কাঁচকলায় একাধিক উপকারী অ্যান্টিঅক্সিডেন্টের খোঁজ মেলে। এসব অ্যান্টিঅক্সিডেন্ট দেহে উপস্থিত সব ক্ষতিকর উপাদানের খেল খতম করে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। তাই একাধিক ক্রনিক রোগের ফাঁদ এড়িয়ে চলার ইচ্ছে থাকলে কাঁচকলার পদ পাতে রাখতেই হবে। তাতেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর