সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঘন ঘন নাক খোঁটার অভ্যাসে হতে পারে যে বিপদ

প্রতিনিধির নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : March 13, 2025
ঘন ঘন নাক খোঁটার অভ্যাসে হতে পারে যে বিপদ

নাক একটু সুড়সুড় করলেই আর হাতে নিয়ন্ত্রণে থাকে না। নাক খোঁটার এই অভ্যাস ডেকে আনতে পারে মহাবিপদ। এমনই ইঙ্গিত পাওয়া গেছে এক গবেষণায়। সম্প্রতি প্রকাশিত ওই গবেষণায় দেখা গেছে, নাক খোঁটার অভ্যাস থেকে দেখা দিতে পারে স্মৃতিলোপ বা অ্যালঝাইমার্স!

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় এবং ক্লেম জোনস সেন্টার ফর নিউরোবায়োলজি অ্যান্ড স্টেম সেল রিসার্চের গবেষকরা জানিয়েছেন, নাকের মাধ্যমে একটি বিশেষ ব্যাকটেরিয়া মাথায় প্রবেশ করতে পারে, যা ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্সের মতো রোগ সৃষ্টি করে।

গবেষণায় বলা হয়েছে, আমাদের নাকে এক ধরনের রিসেপ্টর থাকে, যা ঘ্রাণ নিতে সাহায্য করে। এই রিসেপ্টরগুলো সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত। যখন কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া নাকে প্রবেশ করে, তখন এই রিসেপ্টরগুলো সেই ব্যাকটেরিয়াকে মস্তিষ্কে পৌঁছে দেয়। এই ব্যাকটেরিয়া মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে এবং ধীরে ধীরে অ্যালঝাইমার্সের দিকে এগিয়ে নিয়ে যায়।

বিজ্ঞানীরা আরো জানান, ক্ল্যামাইডিয়া নিউমোনি নামের একটি ব্যাকটেরিয়া এই ঘটনার জন্য দায়ী। তারা প্রমাণ পেয়েছেন, এই জীবাণু নাকের ভেতরে থাকা অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছতে পারে। এই স্নায়ুটি থেকেই ঘ্রাণের অনুভূতি তৈরি হয়। বিশেষ করে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে গন্ধের অনুভূতি কমে আসা অ্যালঝাইমার্স রোগের অন্যতম লক্ষণ।

বিজ্ঞানীদের দাবি, এই জীবাণুর আক্রমণে মস্তিষ্কের কোষে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আর তার থেকেই শুরু হয় স্মৃতিলোপ। বিজ্ঞানীদের আশা এই গবেষণা অ্যালঝাইমার্স প্রতিরোধের নতুন পথ দেখাতে পারে। তাই নাক খোঁটার অভ্যাস ত্যাগ করা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা এই রোগ থেকে দূরে থাকার অন্যতম উপায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর