সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রোজা রেখে ব্যায়াম করা কি ঠিক?

প্রতিনিধির নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : March 14, 2025
রোজা রেখে ব্যায়াম করা কি ঠিক?

চলছে রমজান মাস। এদিকে গরমও পড়তে শুরু করেছে। গরমে শরীর থেকে ঘাম ঝরার কারণে পানিশূন্যতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে। এ কারণে অনেকের মনেই প্রশ্ন জাগে রোজা রেখে ব্যায়াম করা ঠিক কিনা? বিশেষজ্ঞদের মতে, রোজা রেখে অতিরিক্ত ব্যায়াম করা ঠিক নয়। এই সময় হালকা ধরনের কিছু ব্যায়াম যেমন- হাঁটাহাটি, হালকা জগিং, সাইক্লিং, হালকা ভারত্তোলন ধরনের ব্যায়াম করতে পারেন। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা প্রয়োজনীয় হলেও রোজার মাসে এই রুটিন কিছুটা আলাদা হবে। যেমন-

১. দিনের শেষ ভাগে যখন তাপমাত্রা কমে যাবে তখন হালকা ব্যয়াম করতে পারেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সূর্যাস্তের অন্তত দেড় ঘণ্টা আগে রোজাদাররা ব্যায়াম করতে পারেন। সেক্ষেত্রে হাঁটাহাটি , হালকা জগিং কিংবা ফ্রি হাণ্ড এক্সসারসাইজ করাই ভালো।

২. রোজা থাকা অবস্থার চেয়ে ইফতারির পর ব্যায়াম করাই বেশি ভাল। তবে ইফতারির পর পর ভরা পেটে ব্যায়াম করা ঠিক নয়। ইফতারি খাওয়ার অন্তত এক ঘণ্টা পর ব্যায়াম করতে পারেন।ইফতারি করার পর ব্যায়াম করতে চাইলে ইফতারির সময় অতিরিক্ত খাবার খাওয়া উচিত। সেই সঙ্গে প্রচুর পরিমাণে পানিও পান করা প্রয়োজন।

৩. যেসব রোজদার অনেক রাত পর্যন্ত জেগে থাকেন তারা রাত ১১ টা থেকে ২ টার মধ্যে ব্যায়ামের সময় নির্ধারন করতে পারেন। বিকালের দিকে যদি বিশ্রাম নেওয়ার সময় পান তাহলে এ সময় ব্যায়াম করতে পারেন।

৪. যারা সেহেরির সময় একটু আগে ওঠেন তারা সেহেরি খাওয়ার আগে ব্যায়াম করতে পারেন। এ সময় আগের রাতের খাবার থেকে শরীরে শক্তি যেমন পাওয়া যায় তেমনি পাকস্থলীও খালি থাকে। ব্যায়াম শেষে এ সময় পরিপূর্ণ ভাবে খাদ্য গ্রহণ করতে পারেন। এতে সারাদিন শরীরও তরতাজা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর