আপনি মনে রাখবেন, দিনের নির্দিষ্ট কিছু সময় রয়েছে, যখন এটি খেলে ওজন বাড়ে না। আবার দিনের কিছু সময় মিষ্টি খেলে দ্রুত ওজন বাড়তে থাকে।
এই যেমন—
দুপুরে খাবার খাওয়ার পর: দুপুরে খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়া যেতেই পারে। কারণ এর সুগার সরাসরি রক্তে মিশতে পারে না। ফলে ওজন বৃদ্ধির ঝুঁকিও কম।
কোনো খাবার খাওয়ার পর: কোনো ভারি খাবার খাওয়ার পর অল্প মিষ্টিজাতীয় খাবার খাওয়াই যায়। সেই রীতি মেনে মিষ্টি খেলে ওজন বাড়ে না।
ঘুমাতে যাওয়ার আগে নয়: ঘুমাতে যাওয়ার আগে মিষ্টি না খাওয়াই ভালো। এতে শরীরের মেটাবলিজম স্লো হয়ে যায়। ফলে শরীরে ফ্যাট জমতে থাকে।
পরিমাণ বুঝে খেতে হবে:
খুব বেশি পরিমাণে মিষ্টি খাবার খেলে ওজন বাড়বে না যা কিন্তু নয়। তাই চিনি বা মিষ্টি খাবার খেতে হবে পরিমাণ বুঝে।
পানি বেশি করে খান: অনেক সময় মন খুব মিষ্টি খাবার খেতে আনচান করে। একে সুগার ক্রেভিংস বলে। সুগার ক্রেভিংস নিয়ন্ত্রণে রাখতে পানি বেশি করে খান।