সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চাল ধোয়া পানি উপকারিতা জানলে অবাক হবেন

প্রতিনিধির নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : March 25, 2025
চাল ধোয়া পানি উপকারিতা জানলে অবাক হবেন

ভাত চুলায় বসানোর আগে চাল ধুয়ে সেই পানি সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি। তবে চাল ধোয়া পানিতে রয়েছে একাধিক উপকারিতা। এই পানি কার্বোহাইড্রেট ও স্টার্চসমৃদ্ধ। এছাড়া রয়েছে নানা পুষ্টিকর উপাদান। জেনে নিন এই চাল ধোয়া পানির গুণাগুণ।

চাল ধুয়ে আমরা সাধারণত সেই পানি ফেলে দিই, কিন্তু এই চাল ধোয়া পানির যে কতটা উপকারিতা রয়েছে, না জানলে আপনিও আফসোস করবেন। চাল ধোয়া পানিতে থাকে ভিটামিন বি, সেলেনিয়াম, ফোলেট, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যামাইনো অ্যাসিড। এগুলো শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সহায়ক। বিশেষত এটি ত্বক ও চুলের জন্য কার্যকরী উপাদান হিসেবে কাজ করে। যেমন—

১. হজমশক্তি বাড়ায়

চাল ধোয়া পানি প্রাকৃতিকভাবে প্রোবায়োটিক সমৃদ্ধ, যা হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। এটি গ্যাস্ট্রিক সমস্যা দূর করে এবং পেটের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে। পেট খারাপ কিংবা ডায়রিয়া থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়।

২. ত্বক ভালো রাখে

চাল ধোয়া পানি ত্বকের ময়লা দূর করে এবং ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে। এর অ্যান্টি-অক্সিডেন্ট গুণ ত্বকের দাগ ও ব্রণ দূর করতে সহায়তা করে। এটি ত্বককে মসৃণ করে ও প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে।

৩. চুল মজবুত করে

চাল ধোয়া পানি চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ করে এবং চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড চুলের শিকড়কে শক্তিশালী করে তোলে। নিয়মিত চাল ধোয়া পানি ব্যবহারে চুল উজ্জ্বল ও মসৃণ হয়।

৪. রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

চাল ধোয়া পানিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন, যা বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এটি সর্দি-কাশির মতো সাধারণ রোগপ্রতিরোধেও অনেক উপকারী।

৫. গাছের জন্য উপকারী

শুধু মানবদেহের জন্যই নয়, চাল ধোয়া পানি গাছের জন্যও দারুণ উপকারী। এতে থাকা খনিজ উপাদান গাছের সুবৃদ্ধি বজায় রাখে এবং গাছকে পুষ্টিকর উপাদান সরবরাহে সাহায্য করে। বাড়িতে গাছের টব থাকলে তাতে এই চাল ধোয়া পানি দিতে পারেন। এতে গাছ সহজে মরবে না এবং গাছের পাতা দীর্ঘদিন সতেজ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর