সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভেজাল ওষুধ চেনার উপায়

প্রতিনিধির নাম / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : March 28, 2025
ভেজাল ওষুধ চেনার উপায়

অসুস্থ রোগীর জন্য ওষুধই একমাত্র ভরসা। ওষুধ সেবন করে দ্রুত আরোগ্য লাভ করা যায়। কিন্তু জীবন বাঁচানোর সেই ওষুধই যদি ভেজাল হয়, তবে মানুষের জীবন হুমকির মুখে পড়ে। দোকানে বিক্রি করা অধিকাংশ ওষুধই এখন ভেজাল। তবে ওষুধ কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভেজাল এড়ানো সম্ভব। চলুন জেনে নেই, কীভাবে আসল ওষুধ না নকল ওষুধ চেনা যাবে।
ওষুধের আকার, ওষুধের প্যাকেজিং খুব সচেতনভাবে দেখুন।  হবে। এক পাতা প্যারাসিটামল কিনেছেন? প্রথমেই দেখে নিন প্রতিটা ওষুধের মাপ এক রকম কিনা। ভেজাল ওষুধের একেকটা একের মাপের হয়। সঙ্গে প্যাকেটের মধ্যে হাওয়ার বুঁদবুঁদ থাকে। কারণ আসল ওষুধের ক্ষেত্রে যে তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, ভেজাল ওষুধে তেমন কোনো বাধ্যবাধকতা থাকে না। তাই প্যাকেটে হাওয়ার বুঁদবুঁদ থাকে।

ক্যাপসুলের ক্ষেত্রেও একই রকম হয়। যদি একেকটা ক্যাপসুল একেক রঙের হয় এবং মাপও একই রকম না হয় তবে বুঝতে হবে এটি ভেজাল ওষুধ।

আসল ওষুধের প্যাকেটে থাকবে কিউআরটি কোড। যা স্ক্যান করলে, ওষুধ সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

আসল ওষুধে কোম্পানির নাম, তার পাশেই থাকবে ওষুধের জেনেরিক নাম থাকে। তৈরির তারিখ এবং এক্সপেয়ার হওয়ার তারিখও দেওয়া থাকে। সঙ্গে থাকবে ব্যাচ নম্বর এবং লাইসেন্স নম্বর। প্রত্যেক ওষুধের ক্ষেত্রেই কোম্পানিগুলো তাদের প্যাকেটে এই তথ্যগুলো দিয়ে থাকে। ভেজাল ওষুধের গায়ে এমনটা থাকে না।

দামি ওষুধ যে উপাদন দিয়ে তৈরি, সস্তা ওষুধে তা থাকবে না। তাই ওষুধ খেয়েও সমস্যা না কমলে বুঝতে হবে সমস্যা রয়েছে। এক্ষেত্রে স্যাম্পল
টেস্ট করাতে হবে।

কোনও বিশেষ কোম্পানি ওষুধ খেয়ে রোগ নিরাময় হচ্ছে না? এক্ষেত্রে অন্য কোম্পানির সেই ওষুধ খেয়ে দেখুন। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর