সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খেয়ে উঠেই চা পান করা কতটা লাভ বা ক্ষতি? বিশেষজ্ঞরা যা বলছেন 

প্রতিনিধির নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : March 28, 2025
খেয়ে উঠেই চা পান করা কতটা লাভ বা ক্ষতি? বিশেষজ্ঞরা যা বলছেন 

ছোট থেকেই চায়ের নেশায় পাগল? সকালে ঘুম ভেঙে ওঠা থেকে শুরু করে সন্ধ্যায় নাস্তা খাওয়া পর্যন্ত তিন থেকে চারবার চায়ের কাপে চুমুক দেন? এমনকি প্রতিদিন দুপুরে ভরপেট খাওয়ার পরপরই এক কাপ চা খাওয়া চাই-ই চাই আপনার? মনে করেন, এই কাজটা করলে খাবার হজম হয় তাডাতাড়ি।

সত্যিই কি খাবার খাওয়ার পর চা খেলে আদতে হজম হয় তাড়াতাড়ি? নাকি এই ধারণার পেছনে কোনো সারবত্তাই নেই? চলুন জেনে আসি কী বলছেন পুষ্টিবিদরা।

চায়ের গুণের শেষ নেই

পুষ্টিবিজ্ঞানীদের কথায়, চায়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। এই উপাদান ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থেকে শুরু করে হার্টের স্বাস্থ্য ফেরানো, ক্যানসারের ঝুঁকি কমানো, স্ট্রেস কমানোসহ একাধিক জটিল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে নিয়মিত চায়ের কাপে চুমুক দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।

কিন্তু খাওয়ার পরপরই চা চলে?

এ বিষয়ে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, চায়ের মতো একটি উপকারী পানীয় কিন্তু খাবার খাওয়ার পরপরই কোনোভাবেই খাওয়া চলবে না। কারণ এই পানীয়ে রয়েছে ট্যানিন নামক উপাদান। যা খাবারকে দ্রুত হজম হতে দেয় না। এমনকি এই উপাদানের কারসাজিতে খাবারে উপস্থিত খনিজ এবং ভিটামিনও শরীরে গৃহীত হয় না। সেই কারণেই খাবার খাওয়ার পর চায়ে চুমুক দেওয়ার ভুলটা একবারেই করবেন না।

আগে-পরে খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

চায়ের মতো একটি অত্যন্ত উপকারী পানীয় খেয়ে শরীরের হাল ফেরাতে চাইলে দিনে তিন থেকে চার কাপের বেশি চা খাওয়া চলবে না। সেটি খাওয়ার আগে-পরে চা খেতে চাইলে অন্তত আধ ঘণ্টা আগে বা আধ ঘণ্টা খেতে হবে। এই নিয়মটা মেনে চললেই কিন্তু হজমের সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বহুগুণে কমবে। এমনকি খাবারের পুষ্টিগুণও সহজেই মিলবে।

চায়ে দুধ এবং চিনি মেশালেই চিত্তির!

আমাদের মধ্যে অনেকেই চায়ে দুধ মিশিয়ে খান। এই ভুলটা করেন বলেই তারা চা খেয়ে উপকার পান না। উল্টো গ্যাস-অ্যাসিডিটির ফাঁদে পড়ার আশঙ্কাই বাড়ে। তাই আজ থেকেই দুধ চা খাওয়ার ইচ্ছাতে লাগাম পরান।

অপরদিকে চায়ে চিনি মিশিয়ে খাওয়ার ভুলও কিন্তু শুধরে নিতে হবে। কারণ চিনি হলো এম্পটি ক্যালোরিজ। তাই নিয়মিত চায়ে চিনি মিশিয়ে খেলে যে ওজনের কাঁটা অচিরেই ঊর্ধ্বমুখী হবে, তা তো বলাই বাহুল্য! সেই কারণেই চায়ে চিনি মেশাতে বারণ করেন বিশেষজ্ঞরা।

পর্যাপ্ত পানিপান করলেই কেল্লাফতে!

ধীরে ধীরে গরমের দাপট বাড়ছে। এই পরিস্থিতিতে শরীরে পানির ঘাটতি হলেই একাধিক বিপদের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে বৈকি! তাই সুস্থ থাকতে প্রতিদিন অন্ততপক্ষে দুই থেকে তিন লিটার পানিপান করুন। এই নিয়মটা মেনে চলতে পারলেই সব বাধাবিপত্তি কাটিয়ে সুস্থ-সবল জীবন কাটাতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর