সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কাঠবাদাম খোসাসহ নাকি ছাড়িয়ে খাওয়া ভালো

প্রতিনিধির নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : April 10, 2025
কাঠবাদাম খোসাসহ নাকি ছাড়িয়ে খাওয়া ভালো

সকালে ঘুম থেকে উঠে অনেকেরই কাঠবাদাম খাওয়ার অভ্যাস আছে। এটি মস্তিষ্কের স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাঠবাদামে থাকা নানা পুষ্টি উপাদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে ত্বককে উজ্জ্বল রাখতে বাদামের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাঠবাদাম খোসাসহ নাকি ভিজিয়ে খোসা ছাড়িয়ে খাওয়া উচিত – তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

খোসাসহ বাদাম খাওয়ার উপকারিতা:

খোসাসহ কাঠবাদামে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এ কারণে এভাবে বাদাম খেলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে।

খোসাসহ বাদামে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। নিয়মিত এই বাদাম খেলে শরীর সুস্থ রাখতে এবং অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

বাদামে থাকা ফাইবার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী শক্তির জন্য চমৎকার উৎস এই বাদাম।

খোসা সহ বাদাম খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে এবং হজমে সাহায্য করে।

খোসা ছাড়া বাদাম খাওয়ার উপকারিতা:

বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে খেলে হজম করা সহজ হয়।

ভিজিয়ে খোসা ছাড়ানো বাদাম পুষ্টি উপাদান শোষণ করতে সাহায্য করে। এই বাদাম হজমের জন্যও খুবই উপকারী।

ভিজিয়ে খোসা ছাড়ানো বাদাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত এই বাদাম খেলে কোলেস্টেরলের মাত্রা কমে, হৃদরোগ প্রতিরোধ করে।

খোসা সহ নাকি খোসা ছাড়া বাদাম: কোনটি ভালো?

খোসাসহ বা ভিজিয়ে খোসা ছাড়িয়ে যেভাবেই বাদাম খান না কেন- দুটোই আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে তাৎক্ষণিক ক্ষুধা কমাতে বাদামের তুলনা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর