সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাতে জাফরান মেশানো দুধ খেলে কী হয় জানেন?

প্রতিনিধির নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : April 11, 2025
রাতে জাফরান মেশানো দুধ খেলে কী হয় জানেন?

জাফরানে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, ভিটামিন সি সহ প্রায় ১৫০টি উপাদান যা সহজেই শরীরের উপকারে আসে। এই দারুণ জাফরান দুধের সাথে মেশানো হলে তা হজমশক্তিকে উন্নত করে, ত্বকের রঙ ফর্সা করে, ত্বক উজ্জ্বল ও কোমল করে, চুলকে করে তোলে ঝলমলে, ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে।

তবে জাফরান কেবল খেলে বা পান করলেই হবে না, সৌন্দর্য বৃদ্ধিতে জাফরান পান করার আছে কিছু বিশেষ নিয়ম। এই নিয়ম মেনে পান করলে আপনি পাবেন জাফরানের সবটুকু উপকারিতা।

যা লাগবে-

*গরুর দুধ ১ কাপ (গুঁড়ো দুধ নয়)

*জাফরান দানা ১ চিমটি (আসল ইরানি জাফরান)

*১ চামচ কিসমিস বাটা বা আস্ত কিসমিস (না দিলেও হবে)

*১ চা চামচ অরগানিক মধু

প্রণালী-

১. চুলায় আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিন। বেশি ঘন দুধ নেবেন না।

২. দুধের মাঝে জাফরান দিয়ে দিন। ২ মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিন।

৩. এর মধ্য কিসমিস বাটা বা আস্ত কিসমিস দিয়ে দিন। কিসমিস মস্তিষ্ক ও ত্বকের জন্য খুব ভালো।

৪.কিসমিস মিশিয়ে দিন গরম দুধে, আর ঢাকনা দিয়ে রাখুন ৫ মিনিট।

৫. কুসুম কুসুম গরম হলে কাঁচের বা সিরামিকের কাপে ঢেলে নিন। মধু মিশিয়ে চায়ের মত পান করুন।

টিপস-

১. জাফরান দেখে শুনে কিনতে হবে।

২. দুধ ঠান্ডা হবার আগেই পান করুন।

৩. প্রচুর পানি পান করুন।

৪. ডায়াবেটিসের রোগী হলে কিসমিস ও মধু বাদ দিতে পারেন। তবে সেক্ষেত্রে লবণ বা এমন কিছু যোগ করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর