সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

জন্মের আগেই যত্ন, মায়ের পাতে থাকুক পুষ্টিকর ৫ খাবার

প্রতিনিধির নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : April 25, 2025
জন্মের আগেই যত্ন, মায়ের পাতে থাকুক পুষ্টিকর ৫ খাবার

গর্ভাবস্থা মানেই বাড়তি যত্ন, শুধু নিজের নয়, ভবিষ্যতের একটি নতুন প্রাণেরও। এই সময়টাতে সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্যকর পুষ্টিই নিশ্চিত করে মায়ের সুস্থতা এবং শিশুর সঠিক বৃদ্ধি। এর পাশাপাশি নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর অভ্যাস (যেমন ধূমপান বা অ্যালকোহল) এড়িয়ে চলাও জরুরি। আজ আমরা জানবো এমন ৫টি খাবার সম্পর্কে, যেগুলো বায়োটিনে সমৃদ্ধ এবং গর্ভবতী মায়ের জন্য উপকারী।

মিষ্টি আলু

বায়োটিনে ভরপুর এই খাবারটিকে বলা হয় প্রকৃতির পুষ্টি ভাণ্ডার। আধা কাপ রান্না করা মিষ্টি আলুতে প্রায় ২.৪ মাইক্রোগ্রাম বায়োটিন থাকে। শুধু তাই নয়, এতে রয়েছে আঁশ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে চাঙা রাখে। বেক, ভাজা বা ম্যাশ করে—যেকোনোভাবে সহজেই খাওয়া যায়। স্যুপ বা তরকারিতেও ব্যবহার করা যায়।

ডিমের কুসুম

পুরো রান্না করা একটি ডিমে থাকে প্রায় ১০ মাইক্রোগ্রাম বায়োটিন। ডিমের কুসুম শুধু চুল ও নখের জন্য নয়, গর্ভাবস্থায় শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে দারুণ ভূমিকা রাখে। সংক্রমণের ঝুঁকি এড়াতে কাঁচা ডিম না খাওয়াই ভালো।

কাঠবাদাম
এক মুঠো কাঠবাদাম হতে পারে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও বায়োটিনের দুর্দান্ত উৎস। এটি গর্ভাবস্থার নানা জটিলতা কমাতে সহায়তা করে এবং ভ্রূণের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে। তবে প্রতিদিন কতটুকু খাওয়া নিরাপদ, তা চিকিৎসকের পরামর্শে ঠিক করাই ভালো।

পালং শাক

সবুজ পাতার মধ্যে সবচেয়ে পুষ্টিকর হিসেবে বিবেচিত পালং শাকে রয়েছে ফোলেট, আয়রন, ক্যালসিয়াম এবং বায়োটিন। ১০০ গ্রাম পালং শাকে পাওয়া যায় প্রায় ৪.২৫ মাইক্রোগ্রাম বায়োটিন, যা গর্ভবতীদের জন্য দারুণ উপকারী।

কলা

শক্তির দুর্দান্ত উৎস কলা, পটাশিয়াম ও ভিটামিন সি ছাড়াও এতে আছে বায়োটিন। একটি মাঝারি আকারের কলায় থাকে ০.২ থেকে ০.৬ মাইক্রোগ্রাম বায়োটিন, যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে।

পরামর্শ

গর্ভাবস্থায় খাদ্যতালিকায় নতুন কিছু যোগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ প্রতিটি নারীর শারীরিক চাহিদা ভিন্ন। নিরাপদ মাতৃত্বের পথে সবচেয়ে বড় সহায় হল ব্যক্তিগত সচেতনতা ও পুষ্টিসম্মত খাদ্যাভ্যাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর