সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সৌন্দর্যের গোপন রহস্যের পেছনে লুকিয়ে আছে জাদুকরী একটি উপাদান

প্রতিনিধির নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : May 5, 2025
সৌন্দর্যের গোপন রহস্যের পেছনে লুকিয়ে আছে জাদুকরী একটি উপাদান

অলিভ অয়েলের রয়েছে সৌন্দর্যচর্চার হরেক গুণ। ঐতিহাসিকভাবে এটি শান্তি ও সৌহার্দ্যের প্রতীক। ভূমধ্যসাগরীয় অঞ্চলে স্বাস্থ্যসম্মত খাদ্য হিসাবেও এর কদর আছে। এসব ছাড়াও স্বাস্থ্য পরিচর্যা, ঘর-গৃহস্থালির জিনিসপত্র পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়ে থাকে অলিভ অয়েল।

১. অলিভ অয়েল বাথ: অনেক বিশ্বসুন্দরী তার নিজের সৌন্দর্যের গোপন রহস্যের পেছনে অলিভ অয়েল বাথের অবদানের কথা জানিয়েছেন। এক বালতি পানিতে ৫ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন আর গোসলের পর অনুভব করুন তুলতুলে নরম, সিল্কি ত্বকের স্পর্শ অথবা আপনি যদি গোসলের আগে অলিভ অয়েল দিয়ে শরীর ম্যাসাজ করে নেন তা হলেও সেই একই ফলাফল পাবেন।

২. নখের ভঙ্গুরতা রোধ: শখ করে নখ বড় করেছেন কিন্তু এত সাবধান থাকা সত্ত্বেও নখ ভেঙে যাচ্ছে। আর মন খারাপ করবেন না। তেলটিকে হালকা গরম করে নিন তারপর নখগুলো ডুবিয়ে রাখুন ৫-১০ মিনিট। তারপর দেখুন আপনার নখগুলো কেমন শাইন দিচ্ছে আর এভাবে নিয়মিত করতে থাকলে নখগুলো শক্তও হয়ে যাবে।

৩. আই ক্রিম: অলিভ অয়েল চোখের চারপাশের কুঁচকে থাকা ত্বককে হাইড্রেট করে আর নরম করে তোলে। রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার রিং ফিঙ্গার দিয়ে আলতো হাতে অলিভ অয়েল বুলিয়ে দিন। অতিরিক্ত তেল নরম টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন।

৪. পা ফাটা সমস্যার সমাধান: রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে অলিভ অয়েল ম্যাসাজ করে নিন, তারপর মোজা পরে ঘুমান। সকালে নরম তুলতুলে পায়ে পছন্দের স্যান্ডেল গলিয়ে চলে যান গন্তব্যস্থলে।

৫. ঠোঁটের যত্নে অলিভ অয়েল: নিম্নমানের কসমেটিকস বা সূর্যের ক্ষতিকর প্রভাবের কারণে আপনার নরম কোমল ঠোঁট তার কোমলতা হারিয়ে রুক্ষ হয়ে আসে, ম্লান করে উজ্জ্বলতা। তাই নিয়ম করে যদি অল্প অলিভ অয়েল ঠোঁটে বুলিয়ে নেওয়া যায় তাহলে এই সমস্যা থেকে সহজেই নিস্তার পাওয়া যাবে।

৬. মেকআপ রিমুভার: জমকালো সাজে সবাইকে মন্ত্রমুগ্ধ করেছেন। এবার সঠিক উপায়ে মেকআপ তোলার পালা। আঙুলের ডগায় অথবা কটন প্যাডে অলিভ অয়েল লাগিয়ে নিন। তারপর সার্কুলার মোশনে আস্তে আস্তে সমস্ত মেকআপ তুলে ফেলুন। তারপর ভালো মানের ক্লিনজার দিয়ে শেষ করুন আপনার মেকআপ তোলার প্রক্রিয়া। যাদের সেনসেটিভ স্কিন তারা নিরাপদে মেকআপ তোলার কাজ সেরে নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর