সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গরমে পেট ঠাণ্ডা রাখতে খেতে পারেন দই-ভাত

প্রতিনিধির নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : May 6, 2025
গরমে পেট ঠাণ্ডা রাখতে খেতে পারেন দই-ভাত

গ্রীষ্মকালে পেট ঠাণ্ডা রাখতে দই-ভাতের জুড়ি নেই। বাঙালির ঘরে ঘরে দই-ভাত সহজ, নিরামিষ ও তৃপ্তিকর এক পদের নাম। সাধারণভাবে লবণ ও চিনি দিয়ে মেখে খাওয়া এই খাবারটি শুধুই রুচিকর নয়, এর পুষ্টিগুণও অসাধারণ।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত দই-ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী।

এতে রয়েছে প্রোবায়োটিক, যা হজমের সমস্যা, পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় স্বস্তি দেয়। পাশাপাশি এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। দই-ভাতে থাকা প্রোটিন পেশি গঠনে সহায়ক এবং ক্ষতিগ্রস্ত পেশি পুনরুদ্ধারেও ভূমিকা রাখে। এই খাবারটির গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ার ঝুঁকি কমে, ফলে ডায়াবেটিস বা ওজন বৃদ্ধির ঝুঁকিও নিয়ন্ত্রণে থাকে।

কম ক্যালোরির জন্যও এটি ওজন কমানোর ডায়েটের উপযুক্ত একটি উপাদান। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দেন—চিনি বাদ দিলে এর উপকারিতা আরও বাড়ে। গরমের দিনে এক বাটি দই-ভাত শুধু শরীরকে ঠাণ্ডা রাখে না বরং পুষ্টিতেও রাখে সমৃদ্ধ। তাই এই সহজ কিন্তু কার্যকর খাবারটি নিয়মিত খাদ্যতালিকায় রাখা যেতে পারে এক স্বাস্থ্যকর অভ্যাস হিসেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর